আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

সুপার গ্লু দিয়ে মুখ আটকিয়ে নির্যাতন স্ত্রীকে

সুপার গ্লু দিয়ে মুখ আটকিয়ে নির্যাতন স্ত্রীকে

মাদারীপুরের কালকিনি উপজেলা

পরকীয়ায় বাধা দেওয়ায় মাদারীপুরের কালকিনি উপজেলায় সুপার গ্লু দিয়ে মুখ আটকিয়ে নিজের

স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
মঙ্গলবার রাতে নির্যাতনের শিকার রেশমা আক্তারকে (২৮) কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি

করা হয়েছে।
তিনি উপজেলার ডাসার থানার পান্তাপাড়া গ্রামের আকাশ ওরফে তারা তালুকদারের স্ত্রী এবং

গোপালপুর ইউনিয়নের ধুয়াসার গ্রামের আলাউদ্দিন মাতুব্বরের মেয়ে।
এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন রেশমার স্বামী তারা তালুকদার।
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাহরিয়ার রেজা বলেন, “মেয়েটিকে হাসপাতালে

ভর্তি করলে দেখি বিভিন্ন স্পর্শকাতর অঙ্গে নির্যাতন ও সিগারেটের ছ্যাঁকার দাগ।ওর মুখও সুপার-গ্লু

দিয়ে বন্ধ করা ছিল।”
রেশমা আক্তার জানান, ২০০৪ সালে তারা তালুকদারের সঙ্গে বিয়ে হয় তার। তাদের একটি ছেলে ও

একটি মেয়ে রয়েছে।
তিনি অভিযোগ করেন, “তিন বছর আগে একটি মেয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে তারা। ওই

মেয়েকে বিভিন্ন সময় বাড়ি এনে সময়ও কাটিয়েছে। আমি বাধা দিলে প্রায়ই আমাকে মারধর করত।
“মঙ্গলবার রাতে হঠাৎ করে মাথা ব্যথা শুরু হলে আমাকে তিনটি ট্যাবলেট খেতে দেয় আমার স্বামী।

আমি ট্যাবলেটগুলো খাওয়ার পরে ঘুমিয়ে পড়ি। এরপর আমার মুখ সুপার-গ্লু দিয়ে বন্ধ করে হাত-পা

বেঁধে শরীরের বিভিন্ন স্থানে সিগারেটের আগুন দিয়ে ছ্যাঁকা দেয়।”
পরে স্থানীয়রা উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বলে জানান রেশমা।
রেশমার মা তাসলিমা বেগম বলেন, “আমরা এর বিচার চাই। আমরা গরীব মানুষ, মেয়ের চিকিৎসা

খরচের টাকাই জোগাড় করতে পারছি না মামলা করব কীভাবে?”
ডাসার থানার ওসি এমদাদুল হক জানান, “ঘটনাটি জেনে ফোর্স নিয়ে নির্যাতনকারীকে খুঁজছি। তাকে

যত দ্রুত সম্ভব আটক করে আইনের আওতায় আনা হবে।”


শেয়ার করুন

পাঠকের মতামত