আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

চট্টগ্রামে বিএসআরএম কারখানায় বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৪

চট্টগ্রামে বিএসআরএম কারখানায় বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৪


চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার জোরারগঞ্জ এলাকায় রড তৈরির কারখানা বিএসআরএম ফ্যাক্টরিতে বিস্ফোরণ হয়েছে। এতে এক শ্রমিক নিহত এবং অপর চার জন গুরুতর দগ্ধ হয়েছেন।

শনিবার (৬ জুন) সন্ধ্যার দিকে কারখার লোহা গলিয়ে রড তৈরির সময় এই বিস্ফোরণ ঘটে।

নিহত শ্রমিকের নাম নজরুল ইসলাম (৩৫)। দগ্ধ শ্রমিকদেরও অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভুঁইয়া বিস্ফোরণ ও হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন।

শনিবার রাতে চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, বিএসআরম কারখানায় রড তৈরির সময় সন্ধ্যার পর বিস্ফোরণে অগ্নিদগ্ধ পাঁচ শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সন্ধ্যা ৭টার দিকে আহতদের মধ্যে নজরুল ইসলাম নামের এক শ্রমিক মারা যায়। অগ্নিদগ্ধ অপর চার জন শ্রমিকের অবস্থাও আশঙ্কাজনক। তাদেরকে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে এই বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিকভাবে বিএসআরএম কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত