আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

দেশে প্রতি পাঁচজনের নমুনা পরীক্ষায় একজনের করোনা

দেশে প্রতি পাঁচজনের নমুনা পরীক্ষায় একজনের করোনা

নভেল করোনাভাইরাস তথা কোভিড-১৯ আক্রান্ত প্রথম রোগী শনাক্তের চার মাসের মাথায় এসে সংক্রমিতের সংখ্যা বেড়েই চলেছে। দেশে এখন প্রতি পাঁচজনের নমুনা পরীক্ষায় একজন কোভিড-১৯ রোগী শনাক্ত হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৬৩৫ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ৩৫ জনের। এ নিয়ে প্রাণ সংহারক এই ব্যাধিতে মোট আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ২৬ জন। মোট মৃত্যু হয়েছে ৮৪৬ জনের।

শনিবার নিয়মিত সংবাদ সম্মেলনে এসে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়াদের মধ্যে ৭১ শতাংশ পুরুষ ও ২৯ শতাংশ নারী রোগী।

তার দেওয়া তথ্য অনুসারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৪৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার হিসাবে রোগী শনাক্তের হার ২১ দশমিক ১০ শতাংশ। অর্থাৎ প্রতি পাঁচজনের নমুনা পরীক্ষায় একজন রোগী শনাক্ত হচ্ছে। দেশে শনিবার সকাল পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ৩ লাখ ৮৪ হাজার ৮৫১টি।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, সুস্থ হওয়া আরও ৫২১ জনকে নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩২৫ জন। আক্রান্তের বিপরীতে সুস্থতার হার ২১ দশমিক ১৪ শতাংশ। আর শনাক্তের হিসাবে মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ২৮ জন এবং নারী সাতজন। হাসপাতালে মারা গেছেন ২৫ জন, বাড়িতে নয় জন এবং একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। পুরুষদের মৃত্যুর হার ৭৭ দশমিক ০৬ শতাংশ এবং নারী ২২ দশমিক ৯৪ শতাংশ।

চলতি জুনের শুরুর দিন থেকে দেশে প্রতিদিন শনাক্তের সংখ্যা দুই হাজারের নিচে নামেনি। আর একটানা চারদিন যাবত মৃতের সংখ্যা ৩০ কিংবা তার চেয়ে বেশি।

ডিসেম্বরে চীনের উহান থেকে নিজেকে জানান দেওয়া নভেল করোনাভাইরাস পরের মাসের মাঝামাঝিতে গিয়ে বৈশ্বিক মহামারী হিসেবে আবির্ভূত হয়। একের পর এক দেশে ছড়িয়ে পড়ার পর গোটা বিশ্ব ব্যবস্থাই কার্যত অচল করে দিয়েছে সংক্রামক এই ব্যাধি।

গত ৮ মার্চ দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। সেদিন দুইজন পুরুষ ও একজন নারী আক্রান্ত বলে জানানো হয়। এই তিনজনের মধ্যে দুজন ইতালি থেকে দেশে এসেছিলেন। আর এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১৮ই মার্চ প্রথম মৃত্যু খবর আসে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত