আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

করোনামুক্ত ডা. জাফরুল্লাহ

করোনামুক্ত ডা. জাফরুল্লাহ

সদ্য করোনামুক্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর সার্বিক শারীরিক অবস্থা স্থিতিশীল। কৃত্রিম অক্সিজেন ছাড়াই আগের চেয়ে ভালো বোধ করছেন। গণস্বাস্থ্য র‌্যাপিড ডট ব্লট কিটে নেগেটিভ রিপোর্ট আসার পর আরটি-পিসিআর পরীক্ষার ফলাফলও নেগেটিভ এসেছে।

সোমবার (১৫ জুন) বিকেলে গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিভায়েড ফেসবুক পেজে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার আপডেট শিরোনামে এ তথ্য জানানো হয়।

এতে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফিজের বরাত দিয়ে বলা হয়,গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর সার্বিক অবস্থা স্থিতিশীল। কৃত্রিম অক্সিজেন ছাড়াই আগের চেয়ে ভালো বোধ করছেন। গণস্বাস্থ্য র‌্যাপিড ডট ব্লট কিটে নেগেটিভ রিপোর্ট আসার পর আরটি-পিসিআর পরীক্ষার ফলাফলও নেগেটিভ এসেছে। তিনি এখন করোনামুক্ত। এখন তিনি নিউমোনিয়ার জটিলতায় ভুগছেন। হাসপাতালে কেবিনে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

এতে আরও বলা হয়, ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরীন হক এবং ছেলে বারীশ হাসান চৌধুরী সুস্থ আছেন। তারা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। আমরা সবার দোয়া চাই যেন আল্লাহতায়ালা তাকে এবং তার পরিবারের সদস্যদের দ্রুত সুস্থতা দান করেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে ওনার নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফিজ ও অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। প্রথমে গণস্বাস্থের কিটের পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরীক্ষাতেও একই ফলাফল আসে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত