আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

সিলেটের গোইয়ানঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে আরেক বাংলাদেশি নিহত

সিলেটের গোইয়ানঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে আরেক বাংলাদেশি নিহত

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে আরেক বাংলাদেশি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরেকজন। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৫টার দিকে গোয়াইনঘাটের পাহাড়তলি এলাকায় এ ঘটনা ঘটে।

এনিয়ে গত একমাসে সিলেটের বিভিন্ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও ভারতীয় নাগরিকদের গুলিতে অন্তত ৩ জন বাংলাদেশি নিহত হলেন।

বৃহস্পতিবার নিহত মো. সিরাজ মিয়া (৪৫) গোয়ানঘাটের দমদমিয়া গ্রামের মৃত আব্দুল ওয়াহিদের পুত্র। গুলিতে আহত হয়েছেন একই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. নাজিম উদ্দিন (৩৮)। সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে আনারস চুরির চেষ্টা করলে তাদের স্থানীয় খাসিয়া আধিবাসীরা গুলি করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিজিবি’র সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল এসব তথ্য নিশ্চিত করে বলেন, গোয়াইনঘাট উপজেলার দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৬১/১ ও ২-এস এর মধ্যবর্তী সংলগ্ন পাহাড়তলী এলাকা দিয়ে ৪ জন বাংলাদেশী নাগরিক আনুমানিক ১ কিলোমিটার দূরে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় ভারতীয় খাসিয়া নাগরিকরা বিকেল সাড়ে চার টার দিকে তাদের লক্ষ্য করে গুলি করে। এতে একজন নিহত ও একজন আহত হন। আহত ব্যক্তি বাংলাদেশে পালিয়ে এসে বর্তমানে পলাতক রয়েছেন বলে জানান তিনি।

বিজিবির এই কর্মকর্তা বলেন, সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্য দল সীমান্তবর্তী জনগনকে অবৈধভাবে সীমান্ত পারা হয়ে ভারতে প্রবেশ নিষেধাজ্ঞা প্রদান করে আসছে। সীমান্ত লংঘনের ব্যাপারে এবং অনাকাঙ্খিত ঘটনা রোধে বিজিবির তরফ থেকে সীমান্তবর্তী জনসাধারণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গর নিকট সর্বদাই সহযোগীতার আবেদন করা হয়ে থাকে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লে: কর্ণেল আহমেদ ইউসুফ জামিল, পিএসসি বলেন যে, সীমান্তে এই মুহূর্তে অবৈধ চলাচল রোধকল্পে করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যেও সীমান্তে টহল এবং নজরদারী অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকার বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে প্রবেশ না করার জন্য বারবার অনুরোধ জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত