আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

মোবাইল উদ্বার করতে গিয়ে সাংবাদিকসহ তিন ভাইয়ের মৃত্যু

মোবাইল উদ্বার করতে গিয়ে সাংবাদিকসহ তিন ভাইয়ের মৃত্যু

খাগড়াছড়ির মহালছড়িতে টয়লেটের গর্তে পড়ে যাওয়া একটি মোবাইল ফোন তুলতে গিয়ে টয়লেটের বিষক্রিয়ায় স্থানীয় ভোরের কাগজের প্রতিনিধিসহ তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে আরও দুই প্রতিবেশী অসুস্থ হয়ে পড়েছে।
রবিবার দিবাগত রাত ১২ টার দিকে মহালছড়ি উপজেলার দূর্গম মনারটেক গ্রামে এই ঘটনা ঘটে। নিহত অপর দুই ভাইয়ের নাম হেভেন্তু চাকমা (৩৫) ও উভেন্টু চাকমা (৩২)।এ ঘটনায় মহালছড়ি উপজেলার মনারটেরেক পুরো গ্রাম চলছে এখন শোকের মাতম। মহালছড়ি থানার অফিসার ইনচার্জ সেমায়ুন কবির মহালছড়ি স্বাস্থ্য কম্েপ্লক্সের বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী বিনয় স্মৃতি চাকমা জানান,রাত পৌনে ১২ টার দিকে উভেন্টু চাকমা বাড়ী পাশে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে হাত ফসকে তার মোবাইল ফোনটি টয়লেটে পড়ে যায়। তিনি মোবাইলটি উদ্বার করার জন্য স্ল্যাপ উল্টে রশি বেয়ে নীচে নামলে বিষক্রিয়ায় অজ্ঞান হয়ে যান। ছোট ভাইয়ের আসতে দেরী দেখে অপর দুই টয়লেটে গিয়ে দেখে ছোট ভাই অজ্ঞান হয়ে টয়লটের নীচে পড়ে আছে। ছোট ভাইকে উদ্বার করতে প্রদীপ শশী চাকমা ও হেভেন্টু চাকমা টয়লেটের নীচে নামলে তারা বিষক্রিয়ায় জ্ঞান হারিয়ে ফেলে। এ অবস্থায় প্রতিবেশীরা তিন জনকে উদ্বার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। তিন ভাইকে উদ্বার করতে গিয়ে রিপন চাকমা(২০) বাবলুক চাকমা(২২) নামে আরো দু’জন প্রতিবেশী গ্যাসের বিষক্রিয়ায় অসুস্থ্য হন।
প্রতিবেশী রতœ উজ্জল চাকমা জানান, তারা খবর পেয়ে গর্ত থেকে তিন ভাইসহ পাঁচ জনকে উদ্বার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষনা করেন। তিনি বলেন, তিন ভাইয়ের মৃত্যুতে শুধু পরিবারের নয়, এলাকার অপুরনীয় ক্ষতি হয়েছে।
মহালছড়ি হাসপাতালে মেডিকেল অফিসার ডাক্তার তানজিল ফরহাদ জানান, রাত সোয়া ১২টার দিকে পর পর পাঁচজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা করে দেখা গেছে তিনজন আগেই মারা গেছেন। হাসপাতালে আরো দু’জন ভর্তি আসেন। তাদের অবস্থা উন্নতির দিকে।

শেয়ার করুন

পাঠকের মতামত