আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

খুলনায় দুই পক্ষের গোলাগুলিতে নিহত ২

খুলনায় দুই পক্ষের গোলাগুলিতে নিহত ২

খুলনায় বিবদমান দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে দুইজন নিহত ও ছয়জন গুলিবিদ্ধ হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন মশিয়ালী গ্রামের নজরুল ইসলাম (৬০) ও মো. গোলাম রসুল।

গুলিবিদ্ধরা হলেন- সাইফুল, শামীম, রবি, সুজন, রানা ও খলিল। ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম হতাহতের ঘটনা নিশ্চিত করেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে মশিয়ালী গ্রামের ফকির ও শেখ বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধের জের ধরে রাত সাড়ে ৮টার দিকে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

এ সময় নজরুল ইসলাম, গোলাম রসুল, সাইফুল, শামীম, রবি, সুজন, রানা ও খলিল গুলিবিদ্ধ হয়। রাত ৯টায় আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাদের ফুলতলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলাম ও গোলাম রসুলকে মৃত বলে ঘোষণা করেন।

ডা. তানিয়া সুলতানা জানান, রাত ৯টার দিকে নজরুল ইসলাম ও গোলাম রসুলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এছাড়া, প্রাথমিক চিকিৎসার পর গুলিবিদ্ধ ছয়জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কোনো পুলিশ সদস্য গুলিবিদ্ধ হননি বলে তিনি জানান।

এদিকে এ ব্যাপারে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামকে একাধিকবার রিং দিলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত