আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

সালাউদ্দিনের অবস্থার ভালো নয়

সালাউদ্দিনের অবস্থার ভালো নয়

নেগ্রিমসের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে গতকাল বুধবার থেকে এখন পর্যন্ত নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজওনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সেস বা নেগ্রিমসের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। গতকাল বিকেলে তাঁর স্বাস্থ্যবিষয়ক বেশ কিছু পরীক্ষা করা হলেও আজ বৃহস্পতিবার সকালে আর কোনো পরীক্ষা হয়নি।
সালাহ উদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমেদ তাঁদের আইনজীবী এস পি মাহান্তের সঙ্গে কথা বলতে সকালে তাঁর হাইকোর্ট এলাকার দপ্তরে গেছেন।
নেগ্রিমসের পরিচালক এ জি এহেনগার গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, বিএনপি নেতার স্বাস্থ্যবিষয়ক বেশ কিছু পরীক্ষা করা হবে। এরপর তাঁকে একজন চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হবে। আজ দুপুরের পর স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সালাহ উদ্দিন আহমদের আইনি পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তাঁর আইনজীবী এস পি মাহান্ত এ প্রতিবেদকের কাছে কোনো মন্তব্য করতে চাননি। তিনি জানান, বিএনপি নেতার স্ত্রীর পাশাপাশি এখানকার কর্তৃপক্ষ এবং পুলিশও তাঁর সুস্থ হওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছেন।
গত ১১ মে শিলংয়ের গলফ-লিংক এলাকা থেকে আটকের পর সালাহ উদ্দিনকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিভিল হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিকভাবে কোনো শারীরিক সমস্যা না থাকলেও মানসিক সমস্যা আছে মনে করে পুলিশ বিএনপি নেতাকে মানসিক হাসপাতালে পাঠায়। সেখানে একদিন রাখার পর তাঁকে ১২ মে আবার সিভিল হাসপাতালে পাঠানো হয়। কিন্তু মূত্রনালিতে সংক্রমণ, কিডনিতে পাথরের উপস্থিতি ও মেরুদণ্ডে ব্যথার কারণে বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদকে চিকিৎসকদের পরামর্শে শিলংয়ের সিভিল হাসপাতাল থেকে নেগ্রিমসে ভর্তি করা হয়েছে।
বিনা পাসপোর্টে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্ট-৪৬ অনুযায়ী সালাহ উদ্দিন আহমদের বিচার হবে। তবে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাঁকে আদালতে পাঠানোর সম্ভাবনা কম।

শেয়ার করুন

পাঠকের মতামত