আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

এখনো ন্যাম ফ্ল্যাট ছাড়েননি ইনুসহ ৪ মন্ত্রী

এখনো ন্যাম ফ্ল্যাট ছাড়েননি ইনুসহ ৪ মন্ত্রী

মন্ত্রিদের এমন বিতর্কিত কাজে বিব্রত সংশ্লিষ্ট বিভাগ

চার মন্ত্রীকে মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখাল পাড়ার সংসদ সদস্য ভবনের (ন্যাম ফ্ল্যাট) ফ্ল্যাট ছাড়তে বার বার তাগাদা দিলেও তাতে কাজ হয়নি।
বৃহস্পতিবার সংসদ কমিটির ষষ্ঠ বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার পর তাদেরকে আবারো চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফ্ল্যাট না ছাড়া ওই চার মন্ত্রী হলেন- তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, মৎস ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।
এবিষয়ে সংসদ কমিটির সভাপতি প্রধান হুইপ আ স ম ফিরোজ সাংবাদিকদের বলেন, “আমরা আবারো চিঠি দিতে বলেছি। প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা আছে। কারও এখনও বাসায় মালপত্র আছে। কারও ফ্যামিলি মেম্বার বেশি। কমিটি আবারো তাগিদ দিয়েছে।
“যদি কারও আসলেই ফ্ল্যাট প্রয়োজন হয় তবে তারা স্পিকারের স্পেশাল পারমিশন নিতে পারেন।”
তবে এ ব্যাপারে চার মন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
সংসদীয় কমিটির নথি থেকে জানা যায়, সর্বশেষ গত ৬ মে ওই চার মন্ত্রীকে ফ্ল্যাট ছাড়ার চিঠি দেওয়া হয়।
গত বছরের ৯ ফেব্রুয়ারি সংসদ সদস্য ভবনে মন্ত্রীর দায়িত্ব নেওয়া সংসদ সদস্যদের ফ্ল্যাট বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত নেয় সংসদ কমিটি। সে অনুযায়ী নবম সংসদে ফ্ল্যাট বরাদ্দ পাওয়া সাত জনকে (যারা দশম সংসদ নির্বাচনের পরে মন্ত্রীর দায়িত্ব পান) ছেড়ে দিতে একাধিকবার তাগাদা দেওয়া হয়।
ওই বছরের ১৬ ফেব্রুয়ারি সিদ্ধান্ত নেওয়া হয়, মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর মর্যাদাসম্পন্ন কোনো সংসদ সদস্য যদি ন্যাম ফ্ল্যাটে থাকতে আগ্রহ প্রকাশ করেন তবে তাকে সরকার থেকে পাওয়া বাড়ি-ভাড়া ও সার্ভিস চার্জ ট্রেজারি চালানের মাধ্যমে সংসদ সচিবালয়ের জমা দিতে হবে।
সংসদ সদস্যদের আবাসন ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিতে কাজ করা ‘সংসদ কমিটি’র আহ্বানে একমাত্র সাড়া দিয়েছিলেন পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
আর বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আযম কমিটিকে জানিয়েছেন তিনি ওই ফ্ল্যাটেই থাকতে চান। তার আবেদনের পরিপ্রেক্ষিতে সংসদ কমিটি আজমকে তার ফ্ল্যাট ভূতাপেক্ষ বরাদ্দ দিয়েছে।
গত ফেব্রুয়ারি মাসে সংসদ কমিটির নথিতে ফ্ল্যাট না ছাড়াদের তালিকায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর নামও ছিলো। বৃহস্পতিবারের কমিটির বৈঠকের নথিতে তার নাম দেখা যায়নি।
এ প্রসঙ্গে আ স ম ফিরোজ বলেন, “তিনি মনে হয় ছেড়ে দিয়েছেন। তা না হলেতো নাম থাকতো।”
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নামে বরাদ্দ, নাখালপাড়া ১ নম্বর ভবনের ১০৪ নম্বর ফ্ল্যাট, মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রী ছায়েদুল হক মানিক মিয়া অ্যাভিনিউয়ের ৪ নম্বর ভবনের ১০২ নম্বর ফ্ল্যাট, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ মানিক মিয়া অ্যাভিনিউয়ের ৪ নম্বর ভবনের ৪০৩ নম্বর ফ্ল্যাট, নৌ-মন্ত্রী শাজাহান খান মানিক মিয়া অ্যাভিনিউয়ের ৪ নম্বর ভবনের ৪০৪ নম্বর ফ্ল্যাট।
পরিচ্ছন্নতা নিয়ে এমপিদের কাউন্সিলিং করবে কমিটি
এদিকে বৈঠকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের ছয়টি ও নাখালপাড়ার ৪টি সংসদ সদস্য ভবন এলকার পরিচ্ছন্নতা, নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে কাউন্সিলিং করার বিষয়ে সিদ্ধান্ত হয়।
প্রধান হুইপ আ স ম ফিরোজ এই কাউন্সিলিং করবেন বলে জানিয়েছে সংসদ সচিবালয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা বলেন, “বৈঠকে আবাসিক এলাকার পরিচ্ছন্নতা নিয়ে আলোচনা হয়। কমিটির সদস্যরা এ বিষয়ে মাননীয় সংসদ সদস্যদের একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনার পরিপ্রেক্ষিতে কাউন্সিলিংয়ের সিদ্ধান্ত হয়।”
এ বিষয়ে আ স ম ফিরোজ সাংবাদিকদের বলেন, “দেখা যায় ড্রাইভার বা বাসার কাজের লোক ভবনের আশেপাশে কাগজ বা অন্য কিছু ফেলে নোংরা করে। এগুলোতো আমাদেরই (সংসদ সদস্য) খেয়াল করতে হবে। এজন্য কাউন্সিলিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের ছয়টি সদস্য ভবনে বসবাসরত সদস্যদেরকে শব্দ দূষণ থেকে রক্ষা করার জন্য ভবনগুলোতে ‘সাউন্ড প্রটেক্টর’ ব্যবস্থা চালু করার সুপারিশ করা হয়।
আ স ম ফিরোজের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য তাজুল ইসলাম চৌধুরী, আব্দুস শহীদ, মাহবুব আরা বেগম গিনি, পঞ্চানন বিশ্বাস, খালিদ মাহমুদ চৌধুরী, আসলামুল হক এবং নাজমুল হক প্রধান অংশ নেন।


শেয়ার করুন

পাঠকের মতামত