আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

প্রেমের টানে গোলাঘাটে হাজির জার্মান তরুনী

প্রেমের টানে গোলাঘাটে হাজির জার্মান তরুনী

প্রেমের টানে সুদূর জার্মানি থেকে গোলাঘাটে হাজির হলেন এক তরুণী। বিদেশিনী পাত্রী দেখে হতভম্ব দরিদ্র প্রেমিকের পরিবার! পাত্র-পাত্রী বিয়েতে রাজি হলেও গাঁওবুড়ারা এ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়ে দিয়েছেন।
উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের মধ্যাঞ্চলে অবস্থিত গোলাঘাট জেলার বরপথার গ্রামের বাসিন্দা অবনী কোচ চা বাগানের চৌকিদার। অবসর সময়ে তার একটাই নেশা— ফেসবুক। ইংরেজির জ্ঞান সীমিত হলেও, সেই সূত্রে অবনী কয়েক জন বিদেশিনীর সঙ্গে আলাপ জমান। অবনীর সারল্য, চা বাগানের ছবি, ভাঙা ইংরেজির প্রেমে পড়েন বার্লিনের তরুণী সেলিকোস। এক দিন অবনী তাকে বিয়ের প্রস্তাবই দিয়ে বসেন। তিনি বুঝতে পারেননি, তার প্রেমের টানে জার্মানি থেকে গোলাঘাটে চলে আসবেন প্রেমিকা।

স্থানীয় সূত্রে খবর, ৪ দিন আগে সেলিকোসের ফোন পান অবনী। তরুণী জানান, তিনি ভারতে এসেছেন। অবনী যেন ১৭ মে যোরহাট বিমানবন্দরে তাকে নিতে যান। বাড়িতে সব কিছু জানান অবনী। যোরহাট বিমানবন্দরে প্রথম সামনাসামনি দেখা হয় দু’জনের!
বুধবার সেলিকোস সাংবাদিকদের বলেন, ‘‘বাড়িতে ঝামেলা করেই এ দেশে এসেছি। সকলে ভেবেছিলেন, আমি ভারতের কোনও দালালের খপ্পরে পড়েছি। পরিবারের সঙ্গে সব সম্পর্ক শেষ করে তবেই আসতে হয়েছে। ভয় ছিল কিছুটা। বিমানবন্দরে অবনীকে দেখে, ওর গ্রামে এসে আমি নিশ্চিন্ত।’’ কিন্তু পাত্রী মেখলা পরে ঘরে এলেও, অবনীর পরিজনদের চিন্তা কাটছে না।
একে তো দু’দেশের সংস্কৃতি, ভাষা, পরিবেশের নেই, অবনীদের সামর্থ্যও তেমন নয়। তার উপর, ‘ফেসবুক’-এর প্রেম কতটা খাঁটি তা নিয়েও অনেকের সন্দেহ রয়েছে। তাই গ্রামের মোড়লরা ঠিক করেন, বিভিন্ন লোকের সঙ্গে আলোচনা করে তবেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ‘মিঞাঁ-বিবি’ যখন রাজি, তখন ‘কাজিরা’ কতই বা বাধা দিতে পারেন!


শেয়ার করুন

পাঠকের মতামত