আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

দেশের ৩৩ জেলায় ১১ লাখের বেশি পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত

দেশের ৩৩ জেলায় ১১ লাখের বেশি পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত

দেশে সাম্প্রতিক বন্যায় ৩৩টি জেলায় মোট ১১ লাখ ১৪ হাজার ৫০৮ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এসব পরিবারের মোট ৫৪ লাখ ৪০ হাজার ৩৩১ জন মানুষ বন্যার কারণে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এ পর্যন্ত বন্যায় সারাদেশে ৪৩ জনের মৃত্যু হয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত এসব মানুষের জন্য সরকারের সহায়তা অব্যাহত রয়েছে। এরইমধ্যে তাদের জন্য ১৪ হাজার ৪১০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। আর এর মধ্যে শনিবার ঈদের দিন পর্যন্ত নয় হাজার ২২১ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ৩৩ জেলায় বন্যাকবলিত উপজেলার সংখ্যা ১৫৯টি এবং ইউনিয়নের সংখ্যা ১ হাজার ১৯টি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ বন্যাকবলিত হয়েছে।

সারাদেশে বন্যায় এ পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জামালপুরে ১৫ জন, লালমনিরহাটে একজন, সুনামগঞ্জে তিনজন, সিলেটে একজন, কুড়িগ্রামে নয়জন, টাঙ্গাইলে চারজন, মানিকগঞ্জে দুজন, মুন্সীগঞ্জে একজন, গাইবান্ধায় একজন, নওগাঁয় দুজন, সিরাজগঞ্জে দুজন এবং গোপালগঞ্জে দুজন মৃত্যুবরণ করেছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বন্যাকবলিত জেলাগুলোতে এক হাজার ৫৩৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ৬৩ হাজার ৪০৯ জন মানুষ আশ্রয় নিয়েছেন। এছাড়া আশ্রয়কেন্দ্রে আনা গবাদি পশুর সংখ্যা ৭৮ হাজার ৪৬টি।

বন্যাকবলিত জেলাগুলোতে ৯৬৭টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এর মধ্যে বর্তমানে চালু আছে ৩৯৯টি ।

শনিবার পর্যন্ত বন্যাকবলিত জেলাগুলোতে নগদ তিন কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শিশু খাদ্য সহায়তা হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে এক কোটি ১০ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ৬২ লাখ ৫৪ হাজার টাকা।

এছাড়া গবাদি পশুর খাদ্য কেনার জন্য বরাদ্দ দেয়া হয়েছে দুই কোটি ৭৮ লাখ টাকা। শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেয়া হয়েছে এক লাখ ৫২ হাজার এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে এক লাখ ১১ হাজার ৯২২ প্যাকেট।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩০০ বান্ডিল ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ১০০ বান্ডিল। আর গৃহ মেরামত মজুরি বাবদ বরাদ্দ দেওয়া নয় লাখ টাকা থেকে তিন লাখ টাকা বিতরণ করা হয়েছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত