আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

করোনাকালে অনলাইনে চার শিল্পীর যৌথ প্রদর্শনী

করোনাকালে অনলাইনে চার শিল্পীর যৌথ প্রদর্শনী

ইন দ্যা শ্যাডো অব দিজ কন্টিনেন্ট-৫ (শিল্পীঃ শিকদার সৈকত)


“উদভ্রান্ত, ক্ষ্যাপা কোন যজ্ঞের ঘোড়া ছুটছে, দিগ্বিজয়ের উন্মত্ত নেশায় একের পর এক রাজ্য জয় করে যেতে যেতে হঠাৎ কোন অদেখা পরাশক্তির সামনে থমকে দাঁড়ায় সে। কুঁকড়ে যায় অচেনা আতঙ্কে, ত্রস্ত পায়ে ঘাড় নামিয়ে ঢুকে পড়ে আস্তাবলে। নির্জন কোণায় চুপচাপ দাঁড়িয়ে প্রহর গোণে এই অদম্য শত্রুর সেচ্ছা প্রস্থানের। 

এমন এক অপরিণামদর্শী ঘোড়ার মতই বিচিত্র কামনায় ছুটতে থাকা মানুষেরা হঠাৎই স্থাণু হয়ে গেছে। বেপরোয়া সভ্যতা আচমকা নিজেকে আবিষ্কার করছে বন্দী চতুষ্কোণে; সব দম্ভের রাশ টেনে পতনের অক্ষম দর্শক হওয়া ছাড়া আর যেন ভবিতব্য নেই তার। আমরাই সেই পাল্টা খেলার ক্রীড়ণক, সতর্ক কিন্তু নীরব নই। মৃত্যুর সংখ্যা গুণে নিতে নিতে আরও নির্মম কোন আঘাতের গুজব- বাহাসে দিনাতিপাত করে চলি। সভ্যতার মুখোশটুকু খসিয়ে দেওয়া যমরাজের ভয়ে আমাদের প্রত্যেকের মুখের ওপর একটুকরো কাপড়-মুখোশ। স্পর্শে, ক্ষুধায়, আটপৌরে আলাপচারিতায় এমনকি প্রাণ খুলে হাসতেও বুক কাঁপে সকলের। এতোদিন পর এই আমাদের বিবিধ লোভ আর অপরিণাম উন্নয়নের উপহার। 

কিন্তু এই বিশ্ব-সংকটের স্থবিরতার মাঝে অনাকাঙ্ক্ষিতভাবে জুটে গেছে একখণ্ড ভাবনার অবসর। না চাইতেই আমরা কথায়-চিন্তায় পেয়ে গেছি নিজেদেরকে পুনর্মূল্যায়নের একটি সুযোগ; এই বৃহৎ বিশ্বব্যবস্থায় সম্পর্কগুলোকে নতুনভাবে উপলব্ধি করা, প্রকৃতির মাঝে নিজের অবস্থান এবং অধিকারের সীমানাটুকু যাচাই করে নেবার সুযোগ হয়েই দেখা দিয়েছে এই সংকটকাল। একইসাথে বিশ্বব্যাপী বাণিজ্যের নির্বিঘ্ন বিস্তার নিশ্চিত করতে আমাদের ওপর রাজনৈতিক আধিপত্য আর নজরদারিও আমাদের ভাবিয়ে তুলছে। ভাবিয়ে তুলছে আত্মমর্যাদার প্রশ্নে, যাপন নামের উদযাপন নয়, বরং প্রকৃত জীবনের প্রশ্নে।

এমন কিছু সংশয়-সম্ভাবনার যুগপৎ অবস্থাকে সামনে রেখেই সাম্প্রতিক সময়ের চারজন দৃশ্যশিল্পী নিজেদের পারস্পরিক বোঝাপড়ার জায়গা থেকে একটি ওয়েবভিত্তিক যৌথ অনলাইন প্রদর্শনীর আয়োজন সকলের জন্য উন্মুক্ত করেছেন গত ২১ জুলাই। “Keeping Our Head Above Water” শিরোনামের এই প্রদর্শনীটিতে অংশ নেওয়া চারজন শিল্পী হলেন- অন্তরা দে, ধীমান সরকার, বজলুর রশিদ শাওন এবং শিকদার সৈকত। এদের প্রত্যেকেরই শিল্পচর্চার প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রথম পীঠস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। প্রতিষ্ঠিত একটি পরিসর থেকে নিজেদের শিল্পশিক্ষার আরম্ভ হলেও প্রাতিষ্ঠানিক চর্চার আবহমান বিবিধ প্রথা এবং শিল্পচর্চার নানা স্থবিরতাকে প্রশ্ন করেই নিজেদের চিন্তাকে এগিয়ে নিয়ে যেতে পছন্দ করেন চারজনই। বন্ধুত্ব এবং শিল্পভাবনার প্রশ্নে নানা বিষয়ে আত্মিক মিল থেকেই মূলত তাঁদের এক হওয়া। 

এই করোনাকালীন বন্দীদশায় শিল্পী অন্তরা দে নিজের অন্তর্গত সত্তাকে আরও নিবিড়ভাবে বোঝা ও ভালোবাসার প্রয়াস থেকে আধাবিমূর্ত ঢঙে কিছু অভিব্যক্তির উপস্থাপন করেছেন ‘Love Thyself in the Corona Dayz’ সিরিজে যা তাঁর মনোজাগতিক বিচিত্র অবস্থার একটি স্বতঃস্ফূর্ত প্রকাশ। শিল্পী মূলত দৈনন্দিন জীবনের নানা টানাপোড়েন ও যন্ত্রণার একপ্রকার উপশম হিসেবে চিত্রজমিনে রঙ ও টেক্সচারের নিঃসংশয় প্রয়োগে ছবি এঁকে চলেন। শিল্পী ধীমান তাঁর ভাবনায় সভ্যতার উন্নয়নের উপজাত হিসেবে দেখতে চান যাপন এবং সম্পর্কের ভারসাম্যহীনতাকে; তাঁর একভারি পাল্লা সিরিজের কাজে সেই ভারসাম্যের অভাবকেই তিনি প্রকট করে হাজির করেছেন উদ্ভট ও বিচিত্র অনুষঙ্গের কোলাজে।  

সমাজ ও রাষ্ট্রব্যবস্থার  আধিপত্য সময় ও স্থানের বৃহৎ প্রেক্ষাপট ছাড়িয়েও কীভাবে একবারে ক্ষমতাহীন ব্যক্তি মানুষের আটপৌরে জীবনকেও ক্রমাগত আক্রান্ত ও প্রভাবিত করে সেই ভাবনার নির্যাস পাওয়া যায় শিল্পী শাওনের কাজে। Under This Governance বা এই শাসনের অধীনে সিরিজে নিজের পরিসরের ক্ষুদ্রতাবোধই বিবিধ উপমায় উঠে এসেছে তাঁর ফটোকোলাজ ও ড্রইংয়ের স্টাইলে। শিল্পী শিকদারের চর্চায় নানা স্থানিক অনুষঙ্গের উপমায় রাজনৈতিক সারকাজমের যে প্রকাশ সচরাচর দেখা যায় এবারের অনলাইন প্রদর্শনীতে তাঁর In The Shadow of This Great Continent সিরিজে তারই দেখা মিলল কিছুটা ভিন্ন প্রকাশে।  সাদা-কালোর কনট্রাস্টে খুবই সংক্ষিপ্ত রেখায় কিছুটা অজ্ঞেয়বাদী একজন মানুষের চরিত্র নির্মাণ করেছেন তিনি যেখানে স্পষ্টভাবেই পাওয়া যায় শিকদারের ড্রইংয়ের নিজস্ব শক্তিমত্তা ও আত্মবিশ্বাস। 
 প্রদর্শনীটি উন্মুক্ত হয়েছে দৃশ্যশিল্প বিষয়ক ওয়েবপেইজ Canvassar.com (ক্যানভাছার) এবং ক্যানভাছারের ইন্সটাগ্রাম একাউনট artcanvassar এ। আয়োজক Canvassar.com দৃশ্যশিল্প বিষয়ক একটি অনলাইন প্ল্যাটফর্ম। এটি খুব সাম্প্রতিক কালেই প্রকাশিত এই ওয়েবপেইজটির প্রথম প্রদর্শনী যার উদ্যোক্তা চার শিল্পীদেরই একজন- বজলুর রশিদ শাওন। প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত থাকবে আগামী ১০ আগস্ট পর্যন্ত।  

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ



শেয়ার করুন

পাঠকের মতামত