আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

সাগরভাসা অধিকাংশই বাংলাদেশি, দাবি ইন্দোনেশিয়ার

সাগরভাসা অধিকাংশই বাংলাদেশি, দাবি ইন্দোনেশিয়ার

আন্দামান সাগরে ভাসমানদের অধিকাংশ মিয়ানমারের রোহিঙ্গা বলে বাংলাদেশ মনে করলেও উল্টো কথা বলছে ইন্দোনেশিয়া। তাদের বক্তব্য, এর অধিকাংশই বাংলাদেশি।
সিউলে এক বৈঠকে ইন্দোনেশিয়ার কর্মকর্তারা অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপকে একথা জানিয়েছেন বলে দি অস্ট্রেলিয়ান শনিবার এক প্রতিবেদনে বলেছে।
এর দুদিন আগেই বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছিলেন, আন্দামান সাগরে বিভিন্ন নৌকা ও ট্রলারে থাকা অধিকাংশ ব্যক্তিই রোহিঙ্গা। এদের মধ্যে বাংলাদেশির সংখ্যা কম।
বিশপ সিউলে পাওয়া তথ্য তুলে ধরে শনিবার অস্ট্রেলিয়ার সংবাদপত্রটিকে বলেন, ইন্দোনেশিয়ার হিসাব অনুযায়ী সাগরে ভাসমানদের মধ্যে ৩০ থেকে ৪০ ভাগ রোহিঙ্গা। বাকিরা বাংলাদেশি।
“ইন্দোশিয়ান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অধিকাংশই বাংলাদেশি। তারা অবৈধ শ্রমিক বা আশ্রয়প্রার্থী, শরণার্থী নয়। তারা মালয়েশিয়াতে চাকরির খোঁজে যেতে বা প্রলোভনে পড়ে এখানে এসেছে।”
মালয়েশিয়া সীমান্তবর্তী থাইল্যান্ডের জঙ্গলে সম্প্রতি মানব পাচারকারীদের কয়েকটি আস্তানা ও কবরের সন্ধান মেলার পর অবৈধ অভিবাসী ঠেকাতে কড়া পদক্ষেপ নেয় ইন্দোনেশিয়াসহ এই তিনটি দেশ।
ফলে অবৈধ অভিবাসীবাহী ট্রলার বা নৌকাগুলো কূলে ভিড়তে পারছিল না। খাদ্য সঙ্কটে পড়ে নৌকায় নিজেদের মধ্যে সংঘর্ষে অনেকের মারা যাওয়ার খবরও আসে।
এর মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া কিছুটা নমনীয় হয়ে ভাসমান ট্রলারে আটকেপড়াদের উদ্ধার করতে রাজি হয়। 
ইন্দোনেশিয়র কর্মকর্তা হাসান ক্লেইব সিউলে বিশপকে বলেছেন, একটি নৌকার যাত্রীদের উদ্ধার করে তারা ৬০০ জনের মধ্যে ৪০০ জন বাংলাদেশি পেয়েছেন।
ইন্দোনেশিয়া বলছে, আন্দামান সাগরে বর্তমানে ৭ হাজারের মতো মানুষ ভাসমান অবস্থায় রয়েছে। 
বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বলেছিলেন, “যারা জাহাজে আটকা পড়েছে, তারা বাংলা ভাষায় কথা বলে ঠিকই, অনেকে বাংলাদেশি বলছে, তাও ঠিক।
“আমাদের দেশের ইয়ং ছেলেপেলেরা কাজের জন্য ভাগ্যান্বেষণে যেতে পারে, কিন্তু এই যে মহিলা ও বাচ্চা-বৃদ্ধরা গিয়েছে, তাদের বেশভূষা দেখবেন, তা দেখলে স্পষ্ট হয় বেশিরভাগ রোহিঙ্গা।”
মিয়ানমারে নিপীড়নের শিকার রোহিঙ্গাদের পাঁচ লাখের বেশি বাংলাদেশের আশ্রয়ে রয়েছে। এই রোহিঙ্গারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছে বলে বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে উঠে এসেছে।
মিয়ানমার রোহিঙ্গাদের তাদের নাগরিক হিসেবে স্বীকার করতে নারাজ। তাদের ভাষায়, এরা বাংলাদেশি বা বাঙালি। ফলে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরেও তাদের পরিচয় নিয়ে বিভ্রান্তিকর তথ্য মেলে।

জুলি বিশপ
অস্ট্রেলীয় মন্ত্রী বিশপ এটাও বলেছেন, রোহিঙ্গারা বাংলাদেশে গিয়ে সেখানকার অধিবাসীদের সঙ্গে মিশে তারপর চাকরির খোঁজে মালয়েশিয়া পাড়ি জমাতে চাইছে।
সাগর পথে অবৈধ অভিবাসী বা আশ্রয়প্রার্থীদের জায়গা না দেওয়ার নীতিতে বরাবরই কঠোর অস্ট্রেলিয়া। তাদের বক্তব্য, এতে মানবপাচারকে উৎসাহিত হয়।
শুক্রবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট বলেছেন, “আমি এ বিষয়ে এমন কিছুই বলব না, যাতে কেউ নৌকায় করে অভিবাসনে উৎসাহিত হয়ে ওঠে।”
আসাদুজ্জামান কামাল অবশ্য বলেছেন, আটকেপড়াদের মধ্যে যারা বাংলাদেশি হিসেব শনাক্ত হবেন, তাদের ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ নেবে।


শেয়ার করুন

পাঠকের মতামত