আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

সন্ত্রাসীদের গুলিতে মালিতে বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

সন্ত্রাসীদের গুলিতে মালিতে বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

সৈনিক সিরাজুল ইসলাম

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত এক বাংলাদেশি শান্তিরক্ষী সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। আরেকজন আহত হয়েছেন।
দেশটির রাজধানী বামাকোতে গতকাল সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় এই হামলা হয়। আজ মঙ্গলবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, মালিতে শান্তিরক্ষী হিসেবে নিয়োজিত বাংলাদেশ ট্রান্সপোর্ট কন্টিনজেন্টের একটি গাড়িতে সন্ত্রাসীরা অতর্কিত গুলি ছোড়ে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক নীল কণ্ঠ হাজং নিহত হন। হাতে গুলিবিদ্ধ হয়েছেন সৈনিক সিরাজুল ইসলাম। তিনি বামাকোর লেভেল-২ হাসপাতালে চিকিৎসাধীন।
আইএসপিআর এর সহকারী পরিচালক সাইদা তাপসী রাবেয়া লোপা প্রথম আলোকে জানান, নিহত নীল কণ্ঠ হাজং এর বাড়ি সুনামগঞ্জ জেলার ধরমপাশা। চলতি মে মাসের ১৮ তারিখ মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যান তিনি। এটাই ছিল তাঁর প্রথম শান্তিরক্ষা মিশন।
মালির একটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘সোমবার রাতে অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা দুই শান্তিরক্ষীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ওই শান্তিরক্ষীরা জাতিসংঘের গাড়িতে ছিলেন। গুলিতে একজন নিহত হয়েছেন। অন্যজন গুরুতর আহত।’
একই সূত্রের ভাষ্য, ‘আমরা এ ঘটনার ব্যাখ্যা ও বিস্তারিত তথ্য অনুসন্ধান করছি। এটাকে সন্ত্রাসী ঘটনা হিসেবে দেখা হচ্ছে। হামলাকারীরা শান্তির দুশমন।’
মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের (মিনুসমা) একটি সূত্র এএফপিকে জানান, ওই দুই বাংলাদেশি শান্তিরক্ষী বামকো বিমানবন্দর থেকে শহরের দক্ষিণে যাচ্ছিলেন। এ সময় একটি গাড়িতে থাকা অজ্ঞাত হামলাকারীরা শান্তিরক্ষীদের ওপর গুলি ছোড়ে।
২০১৩ সালে মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন (মিনুসমা) শুরু হয়। এর পর থেকে এখন পর্যন্ত ৪০ জনের বেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। সেখানে ১১ হাজার শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন। বিশ্বে জাতিসংঘের যত শান্তিরক্ষা মিশন আছে, তার মধ্যে মিনুসমা সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত।
সাধারণত দেশটির উত্তরে জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর নিয়মিত জঙ্গি হামলা হয়। তবে দেশটির রাজধানীতে এমন হামলা বিরল।
গতকালের আগে গত বৃহস্পতিবার মালির রাজধানীতে জাতিসংঘের একটি আবাসিক এলাকায় হামলা হয়। এতে এক বেসামরিক নিরাপত্তারক্ষী আহত হন। তবে ওই হামলায় কোনো সেনা হতাহত হননি।

শেয়ার করুন

পাঠকের মতামত