আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

বাংলাদেশ সফরের আগে মোদির কাছে আসামের মুখ্যমন্ত্রীর আবদার

বাংলাদেশ সফরের আগে মোদির কাছে আসামের মুখ্যমন্ত্রীর আবদার

বাংলাদেশ সফরের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি চূড়ান্ত করার আর্জি জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। তার মতে, ওই চুক্তি না হলে আসাম থেকে বিদেশি বিতাড়ন কখনোই পুরোপুরি সফল হবে না। সম্প্রতি নাগরিক পঞ্জী নবীকরণ নিয়ে রাজ্যের সব দল-সংগঠনের সমাবেশেও একই দাবি তোলা হয়েছিল। ওই চুক্তির প্রয়োজনীয়তা নিয়ে রাজ্যে কংগ্রেস, অগপ সকলেই একমত বলে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে।

গগৈ বলেন, ‘‘রাজ্যের কোনো আদালত কাউকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করলেও, ভারত সরকার তাকে ফেরত নেয়ার জন্য বাংলাদেশকে জোর করতে পারে না। পুলিশ বা বিএসএফ ওই ব্যক্তিকে সীমান্ত পার করে দিলেও, বাংলাদেশের সীমান্তরক্ষীরা তাদের ফেরত নিতে অস্বীকার করে। ফলে, তারা ফের সুযোগ বুঝে ভারতে ঢুকে পড়ে।’’
গগৈয়ের বক্তব্য, বাংলাদেশ সফরে গিয়ে প্রধানমন্ত্রী যেন বাংলাদেশের সঙ্গে জরুরি ভিত্তিতে প্রত্যর্পণ চুক্তির স্বাক্ষরের প্রক্রিয়া শুরু করেন। রাজ্য সরকারের হিসেবে, অসম ও বাংলাদেশের মধ্যে সীমান্তের দৈর্ঘ্য ২৬৭ কিলোমিটার। তার মধ্যে পূর্ত দফতর ১৭৬ কিলোমিটার সীমান্তে বেড়া বসিয়েছে। সাড়ে তিন কিলোমিটার স্থলভাগ বিতর্কিত এলাকায় পড়ছে। ২১৩.৭৪ কিলোমিটার এলাকায় আলো বসানো হয়েছে। কিন্তু পানিভাগে ৪৪ কিলোমিটার এখনও উন্মুক্ত। রাজ্য সরকারের রিপোর্ট অনুযায়ী, ১৯৮৫ সাল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ৭১ হাজার ২০১ জনকে বিদেশি হিসেবে শনাক্ত করা হয়েছিল। তাদের মধ্যে ৩৮ হাজার ১৮৬ জন ১৯৭১ সালের ২৪ মার্চের পর এ দেশে এসেছিলেন। অর্থাৎ তাঁরা বহিষ্কারের যোগ্য। কিন্তু, তাদের মধ্যে এখন পর্যন্ত মাত্র ২ হাজার ৪৪৮ জনকে ফেরত পাঠানো গিয়েছে। ৬৮ জন ডিটেনশন সেন্টারে রয়েছেন।
অন্য দিকে, জাতীয় নাগরিক পঞ্জীর কাজ শুরু হওয়ার মুখে ফের জটিলতা বাড়িয়ে দিলেন বরাকের চার বিধায়ক। নতুন শর্ত আরোপ করে নিজের দলকেই সমস্যায় ফেললেন তারা। প্রাক্তন মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর উপদেষ্টা গৌতম রায়ের নেতৃত্বে পাথারকান্দির বিধায়ক মণিলাল গোয়ালা, রটাবাড়ির বিধায়ক কৃপানাথ মালা ও বদরপুরের বিধায়ক জামালউদ্দিন একজোট হয়ে দাবি করেছেন, ২০১৪ সালের ভোটার তালিকা অনুযায়ী বরাকের নাগরিক পঞ্জীর নবীকরণ করতে হবে। তাদের দাবি, বরাকের অনেক পুরনো বাসিন্দার কাছে ১৯৭১ সালের আগেকার কোনো প্রামাণ্য নথি নেই। কিন্তু, তাদের বহিরাগত বলে চিহ্নিত করে দেয়া চলবে না। গোয়ালা বলেন, ‘‘চা বাগানগুলিতে পরিকাঠামোগত সমস্যার কারণে প্রামাণ্য নথির অভাব রয়েছে। বাগান শ্রমিকদের পূর্বপুরুষরা ইংরেজ আমলে এখানে এসেছিলেন। তাই, বাগানে যে জন্ম নথিভুক্তিকরণের খাতা রাখা হয়, সেটিকেও নাগরিক পঞ্জীতে নথি হিসেবে গণ্য করতে হবে।’’ বিধায়কদের যুক্তি, ২০১৪ সালের ভোটার তালিকার ভিত্তিতে লোকসভা নির্বাচন হয়েছে। তালিকায় থাকা ভোটারদের সমর্থনে এমপি নির্বাচিত হয়েছেন। তাই, তালিকার কোনো ভোটারকে অবৈধ ঘোষণা করা উচিত নয়। চার বিধায়ক হুমকি দিয়েছেন, নাগরিক পঞ্জী থেকে এক জন বঙ্গভাষীর নামও বাদ দেওয়া চলবে না। তেমন হলে তারা পরের বছর নির্বাচন বয়কট করবেন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

শেয়ার করুন

পাঠকের মতামত