আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ইতিহাস বিকৃতির অভিযোগে চলচ্চিত্র নির্মাতাকে আইনি নোটিশ

ইতিহাস বিকৃতির অভিযোগে চলচ্চিত্র নির্মাতাকে আইনি নোটিশ



চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ এনে আইনি নোটিশ পাঠিয়েছেন এটিএম মাকসুদুল হক ইমু। ঝন্টু পরিচালিত ‘বীর সৈনিক’ সিনেমায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। উল্লেখ্য পরিচালক নিজেই সিনেমাটির চিত্রনাট্য রচয়িতা এবং প্রযোজক।

সিনেমাটিতে কোথাও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ করা হয়নি এবং মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। এজন্য সিনেমাটির প্রচার ও প্রদর্শন স্থগিত চেয়েছেন ইমু। তিনি মুক্তিযোদ্ধার সন্তান।

ইমু বলেন, ‘‘বীর সৈনিক’ সিনেমার কোথাও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ করা হয়নি। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধভিত্তিক এই সিনেমার কোথাও ৭ মার্চের উল্লেখ নেই। এসএস মাল্টিমিডিয়ার ইউটিউবে সিনেমাটি প্রকাশ করা হয়েছে। সিনেমায় অভিনেতা যখন ৭ মার্চের কথা বলেন, ঠিক সেখান থেকেই কিছু অংশ কেটে ফেলা হয়েছে- যা স্পষ্ট দৃশ্যমান এবং উদ্দেশ্যপ্রণোদিত।’

ইমু প্রশ্ন রেখে বলেন, ‘‘১৯৭১ সালে ৭ মার্চের কী কোনো গুরুত্ব ছিল না? নাকি ৭ মার্চ না এসেই হঠাৎ করে ২৬ মার্চ এসেছিল? এই সিনেমার সবচেয়ে বিকৃত ও বাজে দৃশ্য হলো, একটি জায়গায় অভিনেতা বলছেন— ‘চিটাগাং রেডিওতে আমাদের বাঙালি মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।’ এর মানে পরিচালক বলতে চাইছেন— ‘স্বাধীনতার ঘোষক জিয়া’! এটা কি ইতিহাসের বিকৃতি নয়?’’

ইমু এ প্রসঙ্গে জানতে এসএস মাল্টিমিডিয়ার কর্ণধার, চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক এম এন ইস্পাহানীর সঙ্গে সাক্ষাত করেন এবং তাকে বিতর্কিত অংশটুকু সিনেমা থেকে বাদ দিয়ে ইউটিউবে পুনরায় মুক্তি দেওয়ার অনুরোধ করেন। কিন্তু তা করা হয়নি। সিনেমাটির এই বিভ্রান্তিমূলক অংশের জন্য ভবিষ্যৎ প্রজন্মসহ তরুণ প্রজন্ম মারাত্মকভাবে বিভ্রান্তির শিকার হবে বলে মনে করেন এই মুক্তিযোদ্ধার সন্তান।


এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত