আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

শান্তিরক্ষার কাজে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

শান্তিরক্ষার কাজে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

সকল শান্তিরক্ষীদের বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমে দেশের ভাবমূর্তি বজায় রেখে পেশাদারিত্ব, সততা,

নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। রোববার সকালে নগরীর বঙ্গবন্ধু

আন্তাজর্তিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস ২০১৫ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে

ভাষণকালে এ কথা বলেন।
আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস ২০১৫ উপলক্ষে ঢাকাস্থ জাতিসংঘ অফিসের সহায়তায় বাংলাদেশ

সেনাবাহিনী ও পুলিশবাহিনী এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ

আলী, বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল

করিম ভুইয়া, ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিনস প্রমুখ বক্তব্য রাখেন।

মন্ত্রীবর্গ, উপদেষ্টাগণ, সংসদ সদস্য, বিদেশী উচ্চপদস্থ কর্মকর্তা, সেনাবাহিনীর সাবেক শান্তিরক্ষী,

নৌবাহিনী ও সেনাবাহিনীরর কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী পরে মালি ও কঙ্গোতে শান্তিরক্ষীদের কার্যক্রম নিয়ে সেনাবাহিনীর সে সকল শান্তিরক্ষী

সদস্য ভিডিও কনফারেন্স কাজে উন্নয়ন ঘটান তাদের সাথে মতবিনিময় করেন।
এর আগে বিভিন্ন দেশে শান্তিরক্ষায় দায়িত্ব পালনকালে এবং সন্ত্রাসীদের আক্রমণে নিহত

শান্তিরক্ষীদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশে বাংলাদেশের

শান্তিরক্ষীদের কার্যক্রমের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।
শেখ হাসিনা বলেন আমি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং পুলিশ বাহিনীর

সকল শান্তিরক্ষীদের বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমে দেশের ভাবমূর্তি বজায় রেখে তাদের বর্তমান

পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও আন্তরিকতা বজায় রাখার জন্য উদাত্ত আহ্বান জানচ্ছি। মিশনগুলোতে

শান্তিরক্ষীরা যাতে আরও দক্ষতা ও কার্যকরীভাবে দায়িত্ব পালন করতে পারেন সে লক্ষ্যে সেনাবাহিনী

ও পুলিশকে আপগ্রেড করতে সরকারী অঙ্গিকারের কথা উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, প্রয়োজনীয় সকল সরঞ্জামসহ বাংলাদেশের সকল শান্তিরক্ষী যাতে আরো

আত্মবিশ্বাসের সাথে জাতিসংঘের আহ্বানে সাড়া দিতে পারে, সে জন্য সরকারের সকল প্রয়াস

অব্যাহত থাকবে। বিশ্ববাসীর পাশাপাশি বাংলাদেশের জনগণ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আপনাদের এই

ভূমিকা চিরকাল স্মরণ রাখবে।
এই ঐতিহ্যবাহী দিনটি সুন্দরভাবে উদযাপনের জন প্রধানমন্ত্রী সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান

বাহিনী, বাংলাদেশ পুলিশ, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে

বলেন, আপনারা বাংলাদেশকে বিশ্বে একটি শাক্তিশালী শান্তি প্রতিষ্ঠাকারী দেশ হিসেবে প্রতিষ্ঠা

করবেন, বিশ্বে বাংলাদেশের পতাকাকে সমুন্নত রাখবেন এটাই আমাদের প্রত্যাশা।
জাতিসংঘ মিশন এবং বহুজাতিক বাহিনীতে শান্তিরক্ষীদের এ অনন্য অবদান বিশ্বের দরবারে

বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে-এ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জাতিসংঘ মিশনে

আমাদের এই কার্যকর অংশ্রগ্রহণ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় আমাদের অবস্থানকে সুসংহত করেছে এবং

একই সাথে তা বিশ্বের অর্থনৈতিক ও সামরিকভাবে শক্তিশালী দেশসমূহের সাথে আমাদের দেশের

পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, আজ সার্ক, ওআইসি

এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমসহ অন্যান্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের দৃপ্ত

অংশগ্রহণ এদেশকে বিশ্বের দরবারে একটি মর্যাদা সম্পন্ন রাষ্ট্রে পরিণত করেছে।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ১২২টি দেশের ১ লক্ষ ৭ হাজার ৮০৫ জন শান্তিরক্ষী

নিয়োজিত রয়েছেন। তার মধ্যে বাংলাদেশেরই ৯ হাজার ৫৯২ জন শান্তিরক্ষী বিভিন্ন মিশনে সক্রিয়,

যার মধ্যে রয়েছে ২০৫ জন মহিলা শান্তিরক্ষী। আমাদের শান্তিরক্ষীদের সংখ্যা বর্তমানে বিশ্বে

নিয়োজিত সর্বমোট সংখ্যার ৯ শতাংশ, যা সত্যিই গর্ব করার মত।
তিনি বলেন, এ পর্যন্ত শান্তিরক্ষা কার্যক্রমে আমাদের সর্বমোট ১২৪ জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন।

যার মধ্যে গত জুন ২০১৪ হতে মে ২০১৫ পর্যন্ত ৬ জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন। আমি এ সকল

বীরসেনাদের এবং তাদের পরিবারবর্গকে জানাই আমার সশ্রদ্ধ সালাম।

শেয়ার করুন

পাঠকের মতামত