আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

শিক্ষার্থীদের আন্দোলন, শফীপুত্র আনাস হাটহাজারী মাদ্রাসা থেকে বহিষ্কার

শিক্ষার্থীদের আন্দোলন, শফীপুত্র আনাস হাটহাজারী মাদ্রাসা থেকে বহিষ্কার

শিক্ষার্থীদের আন্দোলনের ‍মুখে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়েছে মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর ছেলে মাওলানা আনাস মাদানীকে।

বুধবার রাত ৯টার দিকে হাটহাজারী মাদ্রাসার শুরা সদস্যরা এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেন।

এর আগে দুপুর থেকে পাঁচ দফা দাবিতে আন্দোলন শুরু করে মাদ্রাসার শিক্ষার্থীরা। বিক্ষোভে উত্তাল হয়ে উঠে পুরা মাদ্রাসা। এ সময় শিক্ষার্থীরা আনাস মাদানীর ব্যক্তিগত কামরায় ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় আনাস মাদানীর সহযোগী হিসেবে খ্যাত হেফাজত নেতা মাওলানা মুঈনুদ্দীন রুহীকে মারধর করে শিক্ষার্থীরা।

ছাত্রদের বিক্ষোভের মুখে মজলিসে শুরা জরুরি বৈঠকে শিক্ষার্থীদের আংশিক দাবি মেনে নেয়। আর বাকি দাবিগুলো নিয়ে আগামী শনিবার মজলিসে শুরা বৈঠকে বসবে।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে: মাওলানা আনাস মাদানীকে অনতিবিলম্বে মাদ্রাসা থেকে বহিষ্কার করতে হবে; ছাত্রদের প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা প্রদান ও সবধরনের হয়রানি বন্ধ করতে হবে; আল্লামা আহমদ শফী অক্ষম হওয়ায় মহাপরিচালকের পদ থেকে সম্মানজনকভাবে অব্যাহতি দিয়ে উপদেষ্টা বানাতে হবে; উস্তাদদের পূর্ণ অধিকার ও নিয়োগ-বিয়োগকে শূরার কাছে পূর্ণ ন্যস্ত করতে হবে; বিগত শূরার হক্কানি আলেমদেরকে পুনর্বহাল ও বিতর্কিত সদস্যদের পদচ্যুত করতে হবে। দাবিগুলোর মধ্যে প্রথম দুটি দাবি মেনে নেয়া হয়।

শুরার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেখল মাদ্রাসার মুহতামিম মাওলানা নোমান ফয়েজী, নানুপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা সালাহউদ্দীন নানুপুরী ও মাওলানা ওমর ফারুক।

হেফাজত আমির আল্লামা আহমদ শফীর ছেলে আনাস মাদানী নানা কারণে বিতর্কিত। তিনি তার বাবার নাম ব্যবহার করে নানা অনিয়মের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত