আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বাণিজ্য করার উদ্দেশ্যে গণস্বাস্থ্যের কিটের অনুমতি দেয়নি সরকার: ডা. জাফরউল্লাহ

বাণিজ্য করার উদ্দেশ্যে গণস্বাস্থ্যের কিটের অনুমতি দেয়নি সরকার: ডা. জাফরউল্লাহ

গণস্বাস্থ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ড সদস্য ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, এ সরকার ব্যবসায়ীদের সরকার। তাই আমাদের অ্যান্টি-বডি এবং অ্যান্টি-জেন কিট প্রস্তুত থাকার পরও তা অনুমোদন না দিয়ে আমদানির অনুমোদন দিয়েছে। এটি বাণিজ্যিক উদ্দেশ্যে করেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রের নগর হাসপাতালের সামনে অনুষ্ঠিত কোভিড-১৯ ফ্রন্টলাইন যোদ্ধাদের সম্মান জানাতে করতালীর আয়োজন করে গণস্বাস্থ্য কেন্দ্র। গণস্বাস্থ্য কেন্দ্রের সারা দেশে ৩০টি কেন্দ্র এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গণস্বাস্থ্য কেন্দ্র মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু সঞ্চালনায় জিকে পরিচালক মোহাম্মদ শওকত আলী অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন।

৭১ -এর মুক্তিযোদ্ধা ও ঔষধ নীতির প্রবক্তা জাফরুল্লাহ চৌধুরী সরকারের উদ্দেশ্যে বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র কিটের অনুমতি চেয়ে আর আবেদন করবেন না। তবে সরকার যদি নিজে অনুমোদন দেয় তবে জি কে (গণস্বাস্থ্য কেন্দ্র) কিট সরবরাহ করবেন।

তিনি বলেন, সরকার এখনো ভুলনীতিতে চলছে। তারা সময় মতো করোনার ভ্যাকসিন ট্রায়ালের অনুমোদন দেয়নি।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, কীট উন্নয়নে গণস্বাস্থ্য কেন্দ্রের ১০ কোটি টাকা ক্ষতি হয়েছে, কিন্তু সরকার অনুমোদন দেয়নি। তিনি মনে করেন এর উদ্দেশ্য শুধুই ব্যবসায়িক। এখন বিদেশ থেকে আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। সরকার ব্যবসায়িক সরকার বলেই এমন সিদ্ধান্ত নিয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিরপেক্ষ মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেই দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হবে। এ সরকার যা ইচ্ছে তাই করছে।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, যুদ্ধ হলে লোক মারা যাবে। তেমনি স্বাস্থ্যের দুর্যোগের সময় ডাক্তার-নার্স এবং অন্যান্য স্বাস্থ্য ঝুঁকিতে থাকবেন। কিন্তু এদের জন্য সরকারের যথেষ্ট সাহায্য সহযোগিতা থাকা উচিত।

এসময় গণস্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ কয়েকশ’ মানুষ একযোগে ১ মিনিট করতালির মাধ্যমে করোনায় সম্মুখ যোদ্ধাদের শ্রদ্ধা জানানো হয়।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত