আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

মমতা ব্যানার্জিকে কালো পতাকা দেখানো হবে

মমতা ব্যানার্জিকে কালো পতাকা দেখানো হবে

বাংলাদেশ সফরে আসার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিকে কালো পতাকা দেখানোর আহ্বান জানিয়েছে সাংস্কৃতিক সংগঠন বেদান্ত সাংস্কৃতিক মঞ্চ বাংলাদেশ।

বুধবার (০৩ জুন) সকাল ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এ আহ্বান জানান।

এ সময় তারা আসন্ন বাংলাদেশ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানান।

বক্তারা বলেন, ১৯৭১ সালে সিলেটের শান্তি কমিটির নেতার ছেলে পশ্চিমবঙ্গের ‘কলম’ পত্রিকার মালিক ও বিধান সভার এমএলএ ইমরান মমতা ব্যানার্জির হয়ে বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে টাকা লেনদেন করতো। সম্প্রতি, সিবিআই এ সংক্রান্ত একটি তদন্ত প্রতিবেদন ভারতের আদালতে দাখিল করেছে।


বক্তারা বলেন, মমতা ব্যানার্জির বিরুদ্ধে এর আগে একাধিকবার জঙ্গিদের মদদ দেওয়ার অভিযোগ উঠলেও তিনি কোনো ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেননি এবং জঙ্গি দমনে পদক্ষেপও নেননি।

তার আশ্রয়ের কারণেই ভারতে বসে জঙ্গিরা বাংলাদেশে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে বলে দাবি করেন বক্তারা।

সংবাদ সম্মেলনে আয়োজক সংগঠনের সভাপতি কিশোর কুমার সরকার, সহসভাপতি অঞ্জন কুমার বৈদ্য, সাধারণ সম্পাদক বিনয় ভূষণ জয়ধর, যুগ্ম সম্পাদক বিধান চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত