আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ডিসেম্বরে হাসিনা-মোদি বৈঠক

ডিসেম্বরে হাসিনা-মোদি বৈঠক

আগামী ডিসেম্বর মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ডিসেম্বরে প্রতিবেশী দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। করোনাভাইরাস পরিস্থিতি বিদ্যমান থাকলে তাদের বৈঠকটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। আর পরিবেশ স্বাভাবিক থাকলে সরাসরি বৈঠকটির আয়োজন করা হবে।

মন্ত্রী জানান, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। বিশেষ করে যেসব বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে সেগুলো গুরুত্ব পাবে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামীকাল বাংলাদেশ-ভারত ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে তিস্তার অমীমাংসিত পানি বণ্টন ইস্যু ছাড়াও সাতটি অভিন্ন নদীর পানি বন্টন, সীমান্ত হত্যা, এলওসি ও দ্বিপাক্ষিক নানা ক্ষেত্রে আলোচনা হবে বলে।

গত বছরের ফেব্রুয়ারিতে নয়া দিল্লিতে কমিশনের পঞ্চম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশে ৬ষ্ঠ জেসিসির বৈঠকের আয়োজন করার কথা। মহামারি করোনার কারণে বৈঠকটি ভার্চুয়াল অনুষ্ঠিত হচ্ছে।

গত বছরের ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভারত-বাংলাদেশ জেসিসির বৈঠকে দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান বহুমুখী সহযোগিতা আরও জোরদার করতে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এদিকে রবিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে দেশে আটকাপড়া সৌদি প্রবাসী সকল শ্রমিককে ফেরানো সম্ভব হবে বলে আশা করছি।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত