আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ভারতের জেলে সবচেয়ে বেশি বিদেশি বন্দি বাংলাদেশের

ভারতের জেলে সবচেয়ে বেশি বিদেশি বন্দি বাংলাদেশের

সাজাপ্রাপ্তদের মধ্যে ১ হাজার ৪৭০ জন বাংলাদেশের নাগরিক


বাংলাদেশের প্রতিবেশী ও বন্ধুপ্রতীম রাষ্ট্র ভারত। পার্শ্ববর্তী দেশ হিসেবে ব্যবসা-বাণিজ্য, ভ্রমণ ও চিকিৎসার প্রয়োজনে ভারতে বাংলাদেশের মানুষের বিচরণ তুলনামূলক বেশিই। তবে শুধু ব্যবসা ও হাসপাতালে নয়, ভারতের জেলখানাগুলোতেও অন্যান্য যেকোনো দেশের চেয়ে বাংলাদেশিদের সংখ্যা অনেক বেশি।


ভারতে বিদেশি বন্দিদের সংখ্যায় শীর্ষে রয়েছে বাংলাদেশ। দেশটির জেলে বন্দি রয়েছেন ২ হাজার ৫১৩ জন বাংলাদেশি। এর মধ্যে সাজাপ্রাপ্ত তথা কয়েদি এক হাজার ৪৭০ জন এবং হাজতি তথা এখনও সাজা হয়নি এমন রয়েছেন এক হাজার ৪৩ জন।

দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। বিদেশি বন্দিদের বড় অংশই রয়েছে পশ্চিমবঙ্গের জেলগুলোতে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে ভারতের জেলে বিদেশি বন্দি ছিলেন ৫ হাজার ১৬৮ জন। ২০১৯ সালে তা বেড়ে হয় ৫ হাজার ৬০৮ জনের। দেশটির এক হাজার ৩৫০টি জেলে বিদেশি বন্দিদের মধ্যে পুরুষ ৪ হাজার ৭৭৬ এবং মহিলা ৮৩২ জন রয়েছেন। এর মধ্যে ২ হাজার ১৭১ জন সাজাপ্রাপ্ত এবং ২ হাজার ৯৭৯ জন বিচারাধীন। সেই সঙ্গে ৪০ জন আটক বন্দিও রয়েছেন।

এনসিআরবির প্রতিবেদন অনুযায়ী, সাজাপ্রাপ্তদের মধ্যে ১ হাজার ৪৭০ জন বাংলাদেশের নাগরিক। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নেপাল। দেশটির ২২৮ বাসিন্দা আদালতের নির্দেশ মতো ভারতের জেলে সাজা খাটছেন। তৃতীয় স্থানে থাকা মিয়ানমারের ১৫৫ জন বন্দির দিন কাটছে ভারতের জেলে। সাজাপ্রাপ্ত বিদেশি বন্দিদের মধ্যে ৬৩.৫ শতাংশই রয়েছে বঙ্গের জেলে। সেখানে রয়েছে এক হাজার ৩৭৯ জন। যার বেশিরভাগই বাংলাদেশি বন্দি।

এদিকে বিচারাধীন বন্দিতেও শীর্ষে রয়েছে বাংলাদেশ। ভারতের কারাগারে দিন কাটাচ্ছেন এক হাজার ৪৩ জন বাংলাদেশি। যাদের এখনও বিচার হয়নি। এর ঠিক পরেই রয়েছে নাইজেরিয়া। দেশটির ৬৮৬ জন নাগরিক ভারতের জেলে বিচার শেষ হওয়ায় অপেক্ষায় দিন কাটাচ্ছেন। নেপালের ৫১৭ জনও ভারতের জেলে বিচারাধীন বন্দি হিসেবে রয়েছেন। এ ক্ষেত্রেও প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। বঙ্গের জেলে রয়েছেন ৫৭৬ বিদেশি বিচারাধীন বন্দি।

ভারতের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি বন্দিদের একটা বড় অংশের বিরুদ্ধে অভিযোগ- বিনা ভিসায় ভারতে প্রবেশ। আর সেই জটিলতাতে সাজা শেষ হয়ে গেলেও দেশে ফিরতে দেরি হয় অনেকের। বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গই অন্যতম প্রধান করিডর। তাই বাংলাদেশের নাগরিক গ্রেফতারের তালিকা চওড়া হওয়ায় বিদেশি বন্দির সংখ্যা নিরিখে একেবারে সামনের সারিতে রয়েছে বঙ্গের জেলগুলো।

সম্প্রতি, পশ্চিমবঙ্গের জেল থেকে প্রায় ৬৮০ জন বন্দিকে বাংলাদেশে পাঠাতে উদ্যোগী হয়েছে রাজ্যের কারা দফতর।


এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত