আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ঢাকা আহ্ছানিয়া মিশন কর্তৃক পরিচালিত হেনা আহমেদ শান্তি নিবাসে বিশ্ব প্রবীণ দিবস উদযাপন

ঢাকা আহ্ছানিয়া মিশন কর্তৃক পরিচালিত হেনা আহমেদ শান্তি নিবাসে বিশ্ব প্রবীণ দিবস উদযাপন

জাতীয় প্রবীণ নীতিমালা ২০১৩ এবং জাতিসংঘ ঘোষণা  অনুযায়ী বাংলাদেশে ৬০ বছর  এবং তদুর্দ্ধ বয়ষের ব্যক্তিদের প্রবীণ  হিসেবে উল্লেখ করা হয়েছে । পরবর্তীতে মহামান্য রাষ্ট্রপতি ২০১৮ সালের ২৭ শে নভেম্বর প্রবীণ জনগোষ্ঠীকে  সিনিয়র সিটিজেন ঘোষণার মধ্য দিয়ে তাদেরকে  স্বীকৃতি প্রদান ও সম্মানিত করেছেন । বর্তমানে মোট জনসংখ্যার ৭% প্রবীণ এবং দিন দিন এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নানা কারণে এ প্রবীণ জনগোষ্ঠীর একটি অংশের পরিবারের সাথে থাকা সম্ভব হয় না।

প্রবীণ জনগোষ্ঠীর নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আবাসন সমস্যার সমাধানকল্পে হেনা আহমেদ শান্তি নিবাস ঢাকা আহ্ছানিয়া মিশন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়নের আলমপুর গ্রামের অত্যন্ত মনোরম ও নির্মল পরিবেশে হেনা আহমেদ শান্তি নিবাস প্রতিষ্ঠা করেছে। অভিজ্ঞ ও আন্তরিক কর্মী দ্বারা পরিচালিত হেনা আহমেদ শান্তি নিবাসে নিরাপদ, স্বাস্থ্য সম্মত,পরিচ্ছন্ন ও দূষণমুক্ত পরিবেশে প্রবীণদের থাকার পাশাপাশি রয়েছে মানসম্মত খাবার,নিয়মিত স্বাস্থ্যসেবা, চিত্তবিনোদনের সুবিধা, প্রবীণদের সামাজিক কাজে অংশগ্রহণের সুযোগ এবং সামাজিক স্বীকৃতি ও সম্মানের নিশ্চয়তা ।

বর্তমানে করোনাকালীণ সময়ে প্রবীণদের শারিরীক ও মানষিক ঝুকিঁ অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ  বংলাদেশ স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাই প্রবীণদের প্রতি আরো বেশী যত্নশীল  ও আন্তরিক হওয়ার আহবান এসেছে। প্রবীণদের  অধিকার ও নিরপত্ত্বা নিচ্ছিত করনের লক্ষ্যে আর্ন্তজার্তিকভাবে বিশ্ব প্রবীণ দিবস উদ্যাপিত হয়ে আসছে।এবছরও আর্ন্তজার্তিকভাবে ১লা অক্টোবর ২০২০ দিবসটি উদযাপনের উদ্যোগ গ্রহন করা হয়েছে।এ বছর সরকারও জাতীয়ভাবে দিবসটি উদ্যাপনের উদ্যোগ গ্রহন করেছে তবে সামাজিক দূরত্ব মেনে এবং নিজ নিজ প্রষ্ঠিানে।এ বছরের প্রবীণ দিবসের প্রতিপাদ্য হচ্ছে “বৈশ্বিক মহামারীর বার্তা, প্রবীণদের সেবায় নতুন মাত্রা”।

আজ ০১ অক্টোবর ২০২০ মুন্সিগঞ্জ জেলার, শ্রীনগর উপজেলার, হাঁসাড়া ইউনিয়নের, আলমপুর গ্রামে  ঢাকা আহ্ছানিয়া মিশন কতৃর্ক পরিচালিত হেনা আহমেদ শান্তি নিবাসের প্রবীণদের নিয়ে ঘরোয়া পরিবেশে দিবস টি উদযাপন করা হয়।হেনা আহমেদ শান্তি নিবাসে বসবাসরত প্রবীণদের মধ্যে এক হাস্য উজ্বল প্রফুল্ল দৃশ্য দেখা যায়। উক্ত দিবস উদ্পান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণদের সন্তান ও আত্বীয়স্বজন এবং  ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের কর্মকর্তা ও হেনা আহমেদ শান্তি নিবাসের কর্মীবৃন্ধ।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত