আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

এবার নোয়াখালীতে নারীকে চার টুকরো করে হত্যা

এবার নোয়াখালীতে নারীকে চার টুকরো করে হত্যা

সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে ধর্ষণ ও বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দেশব্যাপী তোলপাড়ের মধ্যেই এবার নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক নারীকে কেটে টুকরো টুকরো করা হয়েছে। ছিন্ন মস্তকসহ ওই নারীর দেহের চার টুকরো উদ্ধার করেছে চরজব্বার থানা পুলিশ।

বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার উত্তর জাহাজমারা প্রকাশ চেউয়্যাখালী গ্রামের একটি বিল থেকে তার দেহাংশ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে নিহত ওই নারীর নাম নুর জাহান বেগম (৫০) বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। নুর জাহান চেউয়্যাখালী গ্রামের মৃত আবদুল বারেকের স্ত্রী। তার শরীরের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এর আগে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর রাতে সুবর্ণচর উপজেলার চরজব্বর থানা এলাকায় ৪ সন্তানের জননীকে গণধর্ষনের ঘটনা দেশব্যাপী আলোচিত হয়। এরপর থেকে এ উপজেলায় বেশ অনেকগুলো ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা-হত্যার ঘটনা ঘটেছে। যার সর্বশেষ ঘটনা নুর জাহানের হত্যাকাণ্ড।

নিহত নারীর ছেলে হুমায়ুন কবিরের বরাত দিয়ে চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম খলিল বলেন, বুধবার সকালে ফজরের নামাজ পড়ে হাসের জন্য শামুক খুঁজতে বের হন নুর জাহান। বেলা ১১টা পেরিয়ে গেলে ও নুর জাহান বাড়ীতে না ফেরায় পরিবারে লোকজন তাকে খুঁজতে বের হয়। সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। বুধবার বিকালে সাড়ে ৪টার দিকে স্থানীয় লোকজন হাতিয়া, রামগতি, সদর ও সুবর্ণচর উপজেলার সীমান্তবর্তী এলাকা সুবর্ণচরের জাহাজমারা গ্রামের একটি বিলের মাঝখানের ধানের আঁড়ির সঙ্গে মানুষের শরীরের একটি ও মাথা দেখতে পায়। পরে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বিষয়টি থানায় অবগত করা হয়। খবর পেয়ে চরজব্বার থানা পুলিশ বিকেল ৫টায় ঘটনাস্থল পৌঁছে নারীর মাথা ও নাভি থেকে নিচের অংশ উদ্ধার করে। তার পা ও গলা থেকে নাভি পর্যন্ত অংশ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা নারীকে ধারালো অস্ত্র দিয়ে ৪-৫ টুকরো করে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এনিয়ে পুলিশ কাজ করছে।

সুবর্ণচর উপজেলার ১ নং চরজব্বর ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম বলেন, নিহত নারীর ছেলে হুমায়ুন কবির দাবি করেছেন নিহত নারী তার মা। কিন্তু তার শরীরের সব অংশ খুঁজে পাওয়ার আগ পর্যন্ত তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই নারীর দেহের বাকি অংশ খুঁজে বের করতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ব্যাপারে এখনো বিস্তারিত বলা যাচ্ছে না।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত