আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

নিজ কর্মচারীর মেয়েকে ধর্ষণ করলেন আ’লীগ নেতা

নিজ কর্মচারীর মেয়েকে ধর্ষণ করলেন আ’লীগ নেতা

ফেনীর সোনাগাজীতে সপ্তম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় তমিজ উদ্দিন নয়ন (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ভাদাদিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

পেশায় ফার্নিচার ব্যবসায়ী তমিজ উদ্দিন মতিগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিজ বাড়ির সামনে তমিজ উদ্দিনের একটি ফার্নিচারের দোকান রয়েছে। গত ১ অক্টোবর সকাল ৭টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ওই ছাত্রীকে দোকানে নিয়ে ধর্ষণ করেন তিনি।

ধর্ষিতা শিশুটির বাবা ওই দোকানের কর্মচারী। ঘটনাটি কাউকে জানালে শিশুটি ও তার বাবাকে হত্যার হুমকি দেন তমিজ উদ্দিন। শুধু তাই নয়, নিজের স্ত্রী ধর্ষণের ঘটনাটি দেখে ফেলায় তার মুখ বন্ধ করার জন্য তাকেও মারধর করেন তিনি।

পরে ধর্ষণের ঘটনাটি এলাকায় জানাজানি হলে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে তমিজ উদ্দিনের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। মামলার পরই সোনাগাজী মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভূঞা) সাইকুল আহমেদ ভূঞা বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলার পর আসামিকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।


এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত