আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

মির্জা ফখরুলের বাসায় ইট-পাটকেল নিক্ষেপ ও বিক্ষোভ

মির্জা ফখরুলের বাসায় ইট-পাটকেল নিক্ষেপ ও বিক্ষোভ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসার সামনে বিক্ষোভ ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণার জের ধরে রাজধানীর উত্তরার ৪ নম্বরের সেক্টরের ১৭ নম্বর সড়কে তার বাসার সামনে এ ঘটনা ঘটে।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাসায় ছিলেন। তার শরীরে কোনো আঘাত লাগেনি।

শনিবার বিকালে প্রায় শতাধিক নেতা-কর্মী এসএম জাহাঙ্গীরের মনোনয়ন বাতিলের দাবিতে মির্জা ফখরুলের বাসার সামনে বিক্ষোভ করেন। এক পর্যায়ে কিছু কর্মী বিএনপি মহাসচিবের বাসা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বাসার বেশ কয়েকটি জানালার গ্লাস ভেঙে যায়।

এ সময় বাসা লক্ষ্য করে ডিমও ছুঁড়ে মারা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঢাকা-১৮ আসন উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ, খিলক্ষেত ও আশপাশের এলাকা নিয়ে গঠিত। এই আসনের উপনির্বাচনে শুক্রবার যুব দলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীরকে ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়।

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আহমেদসহ নয়জন এই আসনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন।

এ ব্যাপারে মনোনয়ন বঞ্চিত এম কফিল উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, আমি জানি না কারা সেখানে বিক্ষোভ করেছেন, কারা ডিম ছুড়েছেন। আমি আমার ফ্যাক্টরিতে গিয়েছিলাম।’

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত