আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

সিলেটের বন্দর বাজার পুলিশ ফাঁড়ি যেন ‘ভোরের টর্চার’ সেল

সিলেটের বন্দর বাজার পুলিশ ফাঁড়ি যেন ‘ভোরের টর্চার’ সেল

সিলেট নগরীর হার্ট ‘সিটি পয়েন্ট’ এর একপাশে পুলিশ সুপারের কার্যালয়। অপর পাশে কুদরত উল্লাহ মার্কেট ও মসজিদের মাঝে টিন শেডের মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বন্দর বাজার পুলিশ ফাঁড়ি।

ফাঁড়িটি পুলিশের ‘ভোরের টর্চার’ সেল বলে অনেকেই না জানলেও আশপাশের লোকজনের নিকট বিষয়টি ওপেন সিক্রেট। প্রায়ই শেষ রাত থেকে সূর্য উঠার আগ পর্যন্ত শুনা যায় ঐ ফাঁড়ির ভেতর মানুষের আর্তচিৎকার।

ফাঁড়ির পুলিশ সদস্যদেরও মূল টার্গেট- ভোরের যাত্রী, পর্যটক, মাজারে আসা দম্পতি। ফাঁড়িতে নিয়ে নিরীহদের আটকিয়ে পিটিয়ে বা মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করা হয়। অনেক সময় বাবার সামনে মেয়েকে বিব্রত করতেও দেখা যায়।

মঙ্গলবার বিকালে নাম প্রকাশ না করার শর্তে এমন অভিযোগ করেন বন্দরবাজারের কয়েকজন যানবাহন চালক।

তারা বলেন, এসব ঘটনা বেশির ভাগ ঘটে ভোরে। আর ভুক্তভোগীরা বেশিরভাগ জেলার বাইরের হওয়ায় তা প্রকাশ হয় না। অনেকে আবার ভয়ে চুপ থাকেন। তবে গত রবিবার ঐ ফাঁড়িতে ‘পুলিশি নির্যাতনে’ রায়হান আহমদ নামে এক যুবক মারা যাওয়ার পর অনেকেই বন্দর বাজার পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে মুখ খুলছেন। বেরিয়ে আসছে নানা অজানা তথ্য।

পুলিশ ফাঁড়ি সংলগ্ন কুদরত উল্লাহ রেস্ট হাউজের বর্ডার ব্যবসায়ী হাসান জানালেন, ঘটনার দিন ভোর রাতে ঐ ফাঁড়ির ভিতর থেকে আসা আর্তচিৎকার শুনে খুবই বিচলিত হন তিনি।

ফাঁড়িটির ইনচার্জ অভিযুক্ত এসআই আকবরের তাণ্ডব সম্পর্কে ফাঁড়ির অদূরে লাল বাজারের মৎস্যজীবীরাও বিস্তর অভিযোগ করেছেন।

এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক সুজন সিলেট জেলার সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, রায়হান আহমদ হত্যাকাণ্ডের পর বন্দর বাজার ফাঁড়ির কর্মকর্তাদের অপকর্মের বিষয়টি সামনে আসে। ফাঁড়ির প্রতি নজরদারী না থাকায় এমন ঘটনা ঘটছে।

তিনি বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। সংশ্লিষ্ট পুলিশ সদস্যেরও আইনের আওতায় আনা প্রয়োজন। তা না হলে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

স্থানীয় সূত্র জানায়, বেশ কয়েকদিন আগে আলিয়া মাদ্রাসা মাঠে দস্তারবন্দী সম্মেলনে অংশ নিতে আসা কয়েকজন মাদ্রাসাছাত্র চৌহাট্টার রেস্তোরাঁয় চা পান করছিলেন। এসময় হঠাৎ দুই পুলিশ সদস্য মাদ্রাসার এক ছাত্রকে ধরে নিয়ে সিএনজিতে তুলে নেয়। তাদের বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।

সেখানে নিয়ে ঐ ছাত্রকে এক নারীর সঙ্গে ছবি তুলে পুলিশ। পুলিশ তখন বলে, যদি তুমি টাকা আনাতে পার তাহলে ছেড়ে দেব, না হয় পত্রিকায় ছবি ছাপা হবে। ছাত্রটি বাড়িতে মায়ের কাছে কল দিয়ে ১০ হাজার টাকা দিতে বললে ফাঁড়ির এসআইর মোবাইলে বিকাশের মাধ্যমে ৮ হাজার টাকা পাঠানো হয়।

পরে ছাত্রকে ছেড়ে দিলে সে স্থানীয় একটি সংবাদপত্র অফিসে এসে কান্নাকাটি করে বিষয়টি জানায়। তখন কোতোয়ালী থানার তৎকালীন ওসি আসাদুজ্জামানকে বিষয়টি জানানো হলে পরে ঐ পুলিশ ৮ হাজার টাকা ফেরত দেন ও ক্ষমা প্রার্থনা করেন। এমন অনেক অভিযোগ এই বন্দর বাজার ফাঁড়ির পুলিশের বিরুদ্ধে।

এদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার জানান, রায়হান হত্যাকাণ্ডের ঘটনায় বন্দর বাজার ফাঁড়ির ইনচার্জসহ ৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনজনকে প্রত্যাহার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা রায়হান নিহতের বিষয়টি তদন্ত করছেন।
-ইত্তেফাক

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত