আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী আর নেই

সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী আর নেই

সাবেক স্পীকার রাজ্জাক আলী

গত রোববার বেলা পৌনে ৩টায় খুলনা নগরীর ফারাজীপাড়ার বাড়িতে তার মৃত্যু হয় বলে পরিবারের

সদস্যরা জানিয়েছে।
৮৭ বছর বয়সী রাজ্জাক আলী ক্যান্সারে ভুগছিলেন বলে তার শ্যালিকা শামীমা সুলতানা শীলু

জানিয়েছেন।
রাজ্জাক আলীর জানাজা ও দাফনের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানান তিনি।
১৯৯১ সালে গঠিত পঞ্চম সংসদে প্রথমে ডেপুটি স্পিকার ও পরে স্পিকার নির্বাচিত হন শেখ

রাজ্জাক আলী।
১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের পর তার সভাপতিত্বে সংসদ অধিবেশনেই তত্ত্বাবধায়ক

সরকার পদ্ধতির বিল পাস হয়েছিল। 
জাসদ হয়ে বিএনপিতে যোগদানকারী রাজ্জাক আলী ধানের শীষ প্রতীকে একাধিকবার খুলনা থেকে

সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
২০০৬ সালে বিএনপি ছেড়ে অলি আহমদের সঙ্গে এলডিপি নামে নতুন রাজনৈতিক দল গঠনে যুক্ত

হয়েছিলেন তিনি। তবে কিছু দিন পরই রাজনীতি থেকে অবসরে যান এই আইনজীবী।
শেখ রাজ্জাক আলীর জন্ম ১৯২৮ সালের ২৮ অগাস্ট খুলনার পাইকগাছা উপজেলার হিতামপুর

গ্রামে।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ও বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর

এলএলবি ডিগ্রি নেন।
আইন পেশায় যোগ দিয়ে ১৯৫৮ সালে তিনি খুলনা জেলা জজ কোর্টে ওকালতি শুরু করেন। ১৯৬৩

সালে তিনি হাই কোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন।
পরের বছর তিনি খুলনা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন। তিনি খুলনা ল কলেজের

প্রতিষ্ঠাকালীন সহ-অধ্যক্ষের দায়িত্বও পালন করেন। এরপর তিনি ২৫ বছর ওই কলেজের অধ্যক্ষের

দায়িত্ব পালন করেন।
তিনি খুলনায় সিটি ল কলেজ, সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয়, সবুরন্নেসা মহিলা কলেজ খুলনা, বয়রা

মাধ্যমিক বিদ্যালয়, টুটপাড়া মাধ্যমিক বিদ্যালয়, পাইকগাছা ডিগ্রি কলেজ, শহীদ জিয়া মাধ্যমিক

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রেডক্রসে যোগ দিয়ে আহত মুক্তিযোদ্ধাদের সেবা দিয়েছিলেন।
ন্যাপের মাধ্যমে রাজনীতির শুরু হলেও স্বাধীনতার পর জাসদে যোগ দেন রাজ্জাক আলী। ১৯৭৩

সালের জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে জাসদের প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন

তিনি।
১৯৭৮ সালে বিচারপতি আব্দুস সাত্তারের নেতৃত্বে গঠিত জাগদলে যুক্ত হন রাজ্জাক আলী। পরের

বছর বিএনপি গঠন হলে তাতে বিলুপ্ত হয় জাগদল, তিনিও যোগ দেন বিএনপিতে।
১৯৭৯ সালের নির্বাচনে খুলনা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন রাজ্জাক আলী। ওই

আসনে ১৯৯১ ও ১৯৯৬ সালেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৯১ সালে তিনি খালেদা জিয়ার সরকারে আইন প্রতিমন্ত্রী হন। ওই বছরই তিনি ডেপুটি স্পিকার ও

পরে স্পিকার নির্বাচিত হন। সার্ক স্পিকারস অ্যাসোসিয়েশনের সভাপতিও ছিলেন তিনি। ২০০২ সালে

যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনারের দায়িত্বও পালন করেন তিনি।
শেখ রাজ্জাক আলী ১৯৫৩ সালে বিয়ে করেন সমাজসেবী-লেখিক অধ্যাপক বেগম মাজেদা আলীকে।

তাদের পাঁচ মেয়ের মধ্যে বড় রানা রাজ্জাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক। দ্বিতীয়

মেয়ে সাহানা রাজ্জাক স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে খুলনায় কর্মরত। তৃতীয় মেয়ে জার্মানিতে কর্মরত

এ্যানা রাজ্জাক আকুপাংচার বিশেষজ্ঞ। চতুর্থ মেয়ে লীনা রাজ্জাক চার্টার্ড অ্যাকাউনটেন্ট এবং ছোট

মেয়ে ড. জনা রাজ্জাক যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক।


শেয়ার করুন

পাঠকের মতামত