আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ফ্রান্সে মহানবীকে অপমানের প্রতিবাদে উত্তাল সারাদেশ

ফ্রান্সে মহানবীকে অপমানের প্রতিবাদে উত্তাল সারাদেশ

ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ সা.-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা। শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এছাড়া দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে ব্যাপক বিক্ষোভের খবর পাওয়া গেছে।

এ সময় বিক্ষুব্ধ জনতা ফ্রান্সবিরোধী বিভিন্ন স্লোগান দেন। তারা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কুশপুতুল দাহ করেন এবং তার বিচার দাবি করেন। তারা ফ্রান্সের সঙ্গে সবধরনের সম্পর্ক ছিন্নের দাবি জানান।

বায়তুল মোকাররমকেন্দ্রিক সবচেয়ে বড় বিক্ষোভটি হয় সমমনা ইসলামী দলগুলোর ব্যানারে। এতে নেতৃত্ব দেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমী। মাওলানা মামুনুল হকসহ শীর্ষ ইসলামি রাজনীতিকরা এতে বক্তব্য দেন।

জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম থেকে একটি বিশাল মিছিল বের হয়। এ সময় পল্টন ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর শত শত সদস্য পল্টন এলাকায় অবস্থান নেন।

বিক্ষোভকারীরা ফ্রান্সের সবধরনের পণ্য বয়কট, দেশটির সঙ্গে বাংলাদেশের কূটনৈতিকসহ সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। পাশাপাশি এ বিষয়ে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব উপস্থাপনের দাবিও জানান তারা। দাবিগুলো মানা না হলে পরবর্তী সময়ে সোহরাওয়ার্দী উদ্যানে আরও বড় জমায়েতের ঘোষণা দেন বিক্ষোভকারীরা।

এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিলের খবর পাওয়া গেছে। ঢাকার বাইরে চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভের খবর পাওয়া গেছে।

চট্টগ্রামে হেফাজতে ইসলাম বিশাল বিক্ষোভ করেছে। এতে নেতৃত্ব দেন সংগঠনটির মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী। হেফাজতে ইসলাম ঢাকা মহানগরী আগামী সোমবার ফ্রান্স দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে।

গত ১৬ অক্টোবর ফ্রান্সের একটি সড়কে শিক্ষক স্যামুয়েল প্যাটিকে হত্যা করে এক তরুণ। ওই শিক্ষক ক্লাসে মহানবীর কার্টুন দেখিয়ে মতপ্রকাশের স্বাধীনতার ব্যাখ্যা দিয়েছিলেন। তখনই শিক্ষকের ওপর হামলাকারী আবদৌলখ নামের ওই তরুণ ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হন। এরপরই ইসলাম ধর্ম ও বিশ্বনবী হজরত মুহাম্মদ সা.কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন বন্ধ করা হবে না বলে সাফ জানান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এমনকি বিশ্বনবীকে নিয়ে একটি বিতর্কিত কার্টুন দেখানোর জেরে খুন হওয়া ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাটিকে সম্মান জানাতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে ম্যাক্রোঁ ইসলামিক বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বলেন, এই বিচ্ছিন্নতাবাদ ফ্রান্সের মুসলমান সম্প্রদায়গুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে।

মহানবী (সা.)-এর বিতর্কিত ছবি প্রদর্শনীর কারণে তুরস্ক, ইরানসহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ ফ্রান্সের নিন্দা ও সমালোচনা করছে। বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে কোনো প্রতিক্রিয়া না জানালেও এখানকার জনগণ ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে। ইসলামবিরোধী অবস্থানের প্রতিবাদে বিশ্বজুড়ে মুসলিমরা ফ্রান্সের পণ্যসামগ্রী বর্জনের ডাক দিয়েছে। প্যারিস থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিতে পাকিস্তানের পার্লামেন্টে একটি প্রস্তাবনা পাস হয়েছে। বিশ্বের বেশির ভাগ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ফরাসি পণ্য বর্জনের ডাক দেয়া হয়। সৌদিতেও বর্জনের অন্যতম টার্গেটে পরিণত হয়েছে ফরাসি সুপার মার্কেট চেইন ক্যারেফোর। ফরাসি এই সুপারমার্কেট চেইনের পণ্য বর্জনের ডাক সৌদি আরবে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ড হয়েছে। ভোক্তাদের এই মার্কেটের পণ্য কেনা থেকে দূরে থাকার আহ্বান জানাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

শেয়ার করুন

পাঠকের মতামত