আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রের সঙ্গে আরো গভীরভাবে কাজ করার সুযোগ আছে



যুক্তরাষ্ট্রে ক্ষমতার পরিবর্তন হলেও যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সম্পর্কে কোনও প্রভাব পড়বে না, বরং সামনের দিনগুলোতে আরও ভালো ভাবে কাজ করার সুযোগ আছে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম।

রবিবার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, ‘এই নির্বাচনে দুই দেশের সম্পর্কে কোনও পরিবর্তন হবে না। আমরা মনে করি, কিছু কমন গ্রাউন্ডে আরও গভীরভাবে কাজ করার সুযোগ হবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, অভিবাসন, মুক্তবাণিজ্য ইত্যাদি ইস্যুতে আমাদের যে প্রত্যাশা সেই অনুযায়ী নতুন প্রশাসন কাজ করবে।’

যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বড় অর্থনীতি ও ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে অভিহিত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এই বিষয়গুলোতে যুক্তরাষ্ট্র আরও কার্যকর ভাবে সম্পৃক্ত হবে এবং আমার মনে হয়, এই নির্বাচনের মাধ্যমে সেটি নিশ্চিত হয়েছে। আমার মনে হয় এটি আশাপ্রদ উন্নয়ন।’

নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অভিনন্দন বার্তায় যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বিশেষভাবে কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন। এছাড়া দুই জনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।’

যুক্তরাষ্ট্রের বাজারে অবাধ প্রবেশাধিকারের বিষয়ে তিনি বলেন, ‘এটি কোনও ধরনের শুল্ক বা অশুল্ক বাধা দিয়ে আটকে রাখার ক্ষমতা নেই। আমরা যে দক্ষতা ও মূল্যের যে আন্তর্জাতিক প্রতিযোগিতা ও পণ্যের মান যে জায়গায় পৌঁছেছে, সেটিতে আমরা আত্নবিশ্বাসী। বিশ্ববাজারে এটি যেন বৈষম্যের শিকার না হয়, সেটি আমাদের প্রত্যাশা থাকবে।’

শেয়ার করুন

পাঠকের মতামত