আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

মিয়ানমার সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশির মৃত্যু

মিয়ানমার সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশির মৃত্যু

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপির গুলিতে এক বাংলাদেশি জেলের মৃত্যু হয়েছে। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বরইতলী এলাকার গুরা মিয়ার ছেলে মুহাম্মদ ইসলাম (৩৫)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শনিবার টেকনাফ স্থলবন্দরসংলগ্ন জালিয়ার দ্বীপের পাশে নাফ নদের মিয়ানমার সীমান্তে কয়েকজন জেলে মাছ ধরতে গেলে বিজিপির গুলিতে আহত হন মোহাম্মদ ইসলাম।

মুহাম্মদ ইসলামের ভাই কোরবান আলী জানান, ‘আমার ভাইসহ তিনজন জেলে নদীতে মাছ শিকারে গেলে সেখানে আমার ভাই গুলিবিদ্ধ হয়ে আহত হয়। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

নদী থেকে অক্ষত ফিরে আসা আবু বক্কর ও শফি উল্লাহ প্রকাশ শবুল্লাহ জানান, নাফ নদে নৌকা নিয়ে বিচরণ দেখে মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপি সদস্যরা জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তাদের ছোড়া গুলিতে মোহাম্মদ ইসলাম পেটে গুলিবিদ্ধ হয়।

এরপর তার সঙ্গী অন্য জেলেরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাত আটটার দিকে টেকনাফ হাসপাতালে নিয়ে যায়। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত স্বাস্থ্য সহকারী ইসকান্দর মির্জা গুলিবিদ্ধ ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।

তারা আরও জানান, দীর্ঘদিন ধরে মাছ শিকার বন্ধ থাকায় তারা বেকার হয়ে পড়েন। এতে ছোট ছোট শিশুরা অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে। তাই একটি ডেঙ্গি নৌকায় করে তিন জেলে মাছ শিকারে যান।

জেলেরা বলেন, ‘সন্ধ্যার দিকে নাফ নদীর জালিয়ার দ্বীপ নামক জায়গায় হঠাৎ করে মিয়ানমার জলসীমানা থেকে আমাদের ওপর গুলিবর্ষণ করে। এ সময় আমাদের একজন গুলিবিদ্ধ হয়। আমরা কোনোমতে উপকূলে ফিরে এসে প্রাণে বাঁচি।’

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক ফয়সাল হাসান খাঁন বলেন, নাফ নদে জেলেদের মাছ শিকার নিষিদ্ধ। তার পরও স্থানীয় জেলেরা কেন বা কীভাবে নাফ নদে যাচ্ছে তা খতিয়ে দেখা হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত