আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

দুর্নীতি হলেই নিরাপত্তা বাহিনীর অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতি হলেই নিরাপত্তা বাহিনীর অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: এলএ বাংলা টাইমস

 

 

দুর্নীতির খোঁজ পেলেই নিরাপত্তা বাহিনী অভিযান চালাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, গুলশান অভিযান তারই একটি অংশ। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলেই সিরাজগঞ্জে জঙ্গি আস্তানার জঙ্গিরা আত্মসমর্পণ করেছে।

মন্ত্রী শনিবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজার ওয়্যারলেস কলোনি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।

সম্প্রতি রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় স্বর্ণ চোরাকারবারি মনিরের বাসায় অভিযান চালিয়ে র‌্যাব বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, ৬০০ ভরি স্বর্ণ (আট কেজি), ১০টি দেশের মুদ্রা ও এক কোটি ৯ লাখ টাকা জব্দ করে।

আসাদুজ্জামান খান কামাল এ সময় আরো বলেন, র‍্যাবের অভিযানে জঙ্গিরা আত্মসমর্পণ করেছে। জঙ্গিরা বুঝতে পেরেছে দেশকে অন্ধকারে নিয়ে যাওয়া যাবে না।

দেশের গোয়েন্দারা সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে তৎপর বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

দেশে করোনা ভাইরাস সংক্রমণ নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা করোনা আক্রান্তদের চিকিৎসা দিতে পেরেছি। করোনার বিস্তার  রোধে ব্যবস্থা নিয়েছি।

সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, এ এলাকায় আগে স্কুলের সামনে ময়লার ভাগাড় ছিল। ময়লার দুর্গন্ধের কারণে সবার অসুবিধা হতো। স্টেশন স্থাপনের মাধ্যমে এলাকাবাসী সেই যন্ত্রণা থেকে মুক্তি পেল।

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত