আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

জিয়াউর রহমানের নামে থাকা বিদ্যালয়ের নাম পরিবর্তন করায় বিএনপির নিন্দা

জিয়াউর রহমানের নামে থাকা বিদ্যালয়ের নাম পরিবর্তন করায় বিএনপির নিন্দা

রাজধানীর একটি উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি। শনিবার (২৮ নভেম্বর) দলের সহ-দফতর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ক্ষোভ প্রকাশ করা হয়।

এতে বলা হয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে রাজধানীর মোগলটুলী এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, গত অক্টোবর মাসে ডিএসসিসি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিলে তাৎক্ষণিকভাবে বিএনপি ও এলাকাবাসীর পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছিল। আমরা এ ধরনের প্রতিহিংসামূলক পদক্ষেপ থেকে সরে আসার জন্য সিটি করপোরেশনের প্রতি আহ্বান জানিয়েছিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সিটি করপোরেশন কারো কোনো দাবি ও আহ্বানের প্রতি কর্ণপাত না করে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়’ নাম পরিবর্তন করে ‘পুরান মোগলটুলী উচ্চ বিদ্যালয়’ নামকরণ করেছে।

বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মহান স্বাধীনতার ঘোষণাসহ মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ, গৌরবোজ্জ্বল ও সাহসী ভূমিকা এবং পরবর্তীতে আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় যুগান্তকারী নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৬ সালে ঢাকা সিটি করপোরেশনের তৎকালীন মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা করপোরেশনের উদ্যোগে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়’ প্রতিষ্ঠা করেন এবং একই বছর ২৫ মার্চ উদ্বোধন করেছিলেন।

কিন্তু বর্তমান সরকার ইতিহাস বিকৃতি ও প্রতিহিংসার রাজনীতির বশবর্তী হয়ে ডিএসসিসি শহীদ জিয়ার নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের নাম পরিবর্তনের ন্যক্কারজনক সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। নগরবাসীর নির্বাচিত জনপ্রতিনিধি না হওয়ায়, মেয়র ও কাউন্সিলরা নগরবাসীর সেবা না করে নাম পরিবর্তনের মতো ন্যক্কারজনক কাজে ব্যস্ত রয়েছে। নগরবাসীর নির্বাচিত প্রতিনিধি হলে তারা এ ধরনের হিংসাত্মক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারতেন না।

বিবৃতিতে তিনি ডিএসসিসি কর্তৃক শহীদ জিয়ার নামে প্রতিষ্ঠিত উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বিগত ১২ বছর শত চেষ্টা করে ফ্যাসিবাদী শাসকগোষ্ঠী জনগণের হৃদয় থেকে শহীদ জিয়ার নাম মুছে ফেলতে পারেনি, কখনো পারবেও না। জিয়াউর রহমান গণমানুষের নেতা, দেশের সফল রাষ্ট্রনায়ক। গণমানুষের কল্যাণে তার রাজনীতি ও কর্মসূচির জন্য তিনি গণমানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছেন। তার নাম যারাই মুছে ফেলার চেষ্টা করবে, তারাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। জনগণের মন থেকে তারা চিরস্থায়ীভাবে মুছে যাবে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত