আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

পদ্মা সেতু পারাপারে টোল দিতে হবে কত?

পদ্মা সেতু পারাপারে টোল দিতে হবে কত?




স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রূপ নিয়েছে। সর্বশেষ ৪১তম স্প্যান বসানোর মধ্য দিয়ে বাংলাদেশের এই স্বপ্নের পূর্ণ অবয়ব ফুটে উঠে গত বৃহস্পতিবার।  আরও বেশকিছু কাজ বাকি রয়েছে। সেগুলো শেষ হতে আরও প্রায় দেড় বছরের মতো লাগবে।  ৬ হাজার ১৫০ মিটার দৈর্ঘ্যের সেতুটি পুরোপুরি নির্মাণ কাজ সম্পন্ন করতে সর্বশেষ হিসাব অনুযায়ী, ব্যয় ধরা হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।

সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তৈরি হচ্ছে এই পদ্মা সেতু।  নির্মাণ ব্যয় যা-ই হোক, সেই অর্থ টোল আদায়ের মাধ্যমে তুলবে সরকার।  সেতুর উপর দিয়ে গাড়ি পারাপারে নির্দিষ্ট পরিমাণ টোল আদায় করা হবে।  সেই টোলের হার কত হবে- তারও একটি তালিকা তৈরি করা হয়েছে। টোলের একটি প্রাথমিক হার নির্ধারণ করে প্রস্তাবনা দিয়েছে সড়ক ও জনপথ অধিদফতর (সওজ)।

সেতু বিভাগের টোল প্রস্তাব অনুযায়ী, পদ্মা সেতু দিয়ে পারাপার হতে বাসে থেকে টোল আদায় করা হতে পারে ২ হাজার ৩৭০ টাকা।  ছোট ট্রাকের জন্য ১ হাজার ৬২০ টাকা, মাঝারি ট্রাকের জন্য ২ হাজার ১০০ এবং বড় ট্রাক থেকে টোল ২ হাজার ৭৭৫ টাকা আদায় করার প্রস্তাব দেয়া হয়েছে। পদ্মা সেতু চালুর পর প্রাথমিকভাবে ১৫ বছরের জন্য এই টোল আদায় করা হবে।  প্রতি ১৫ বছর পরপর টোলের হার ১০ শতাংশ করে বাড়ানো হবে।

বর্তমানে দিনে ফেরি দিয়ে পদ্মা পার হতে হলে একটি বাসকে টোল দিতে হয় ১৪০০ টাকা।  যদি বাসটিতে যাত্রী থাকে, তাহলে আরও ৪৫০ টাকা দিতে হয়।  আর যদি বাসটি রাতে পাড়ি দেয় তাহলে আরও ৪৭০ টাকা দিতে হয়।  সে হিসাবে, একটি যাত্রীবাহী বাসকে দিনের বেলা ফেরিতে পদ্মা পাড়ি দিলে টোল দিতে হয় মোট ১৮৫০ টাকা এবং রাতে দিতে হয় ২৩২০ টাকা। এ ছাড়া ট্রাক থেকে টোল আদায় করা হয় ১৮৫০ টাকা। তবে নির্দিষ্ট পরিমাণের পর প্রতি টনে আরও ১৬০ টাকা করে টোল দিতে হয় ট্রাককে।

এছাড়াও ফেরিতে প্রাইভেটকারের টোল নেয়া হয় ৫০০ টাকা, মাইক্রোবাস থেকে ৮৫০ এবং মোটরসাইকেল থেকে ৭০ টাকা টোল আদায় করা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত