আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

বইমেলা স্থগিতে প্রকাশকদের প্রতিবাদ, পুনর্বিবেচনার দাবি

বইমেলা স্থগিতে প্রকাশকদের প্রতিবাদ, পুনর্বিবেচনার দাবি


স্থগিত করা হয়েছে বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা। একাডেমির এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছি মেলার অংশীজন প্রকাশকদের প্রতিনিধিত্বকারী দুই সংগঠন পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এবং জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতির মাধ্যমে এই প্রতিবাদ জানানো হয়।

উভয় সমিতির দুই সভাপতি মো. আরিফ হোসেন ও ফরিদ আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়. বাংলা একাডেমি কর্তৃপক্ষ একতরফা মিটিংয়ে আসন্ন ‘অমর একুশে বইমেলা ২০২১’ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। অথচ বইমেলার সার্বিক দায়িত্বপ্রাপ্ত ‘অমর একুশে বইমেলা পরিচালনা পর্ষদ’ বিষয়টি ওয়াকিবহাল নয়। এছাড়া প্রকাশকদের প্রতিনিধিত্বকারী দুই সংগঠন পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এবং জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির কারও সঙ্গেই এ বিষয়ে আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক কোনো আলোচনা হয় নি। অমর একুশে বইমেলা আমাদের ঐতিহ্যের অহংকার। অথচ এরকম একটি আয়োজন স্থগিতের একতরফা কর্তৃত্ববাদী সিদ্ধান্ত নিল বাংলা একাডেমি। আমরা, বাংলাদেশের প্রকাশক সমাজ, বিষয়টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে আরো বলা হয়, করোনাকাল বিবেচনায় অমর একুশে বইমেলা পরিচালনা পর্ষদে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করে প্রয়োজনে বইমেলা আয়োজনের সময় পুননির্ধারণ করে বিকল্প ব্যবস্থা করা যেত। কী করে স্বাস্থ্যবিধি অনুসরণ করা যায়, তাও ভাবার সুযোগ ছিল। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো, মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা করা। অথচ এ সবই অগ্রাহ্য করা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত