আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ইউরি উপদেষ্টা বোর্ডের সদস্য হলেন ড. মো. সবুর খান

ইউরি উপদেষ্টা বোর্ডের সদস্য হলেন ড. মো. সবুর খান

ইউরেশিয়ান ইউনিভার্সিটি ইউনিয়ন (ইউরাস) আয়োজিত ‘ইউরেশিয়া হায়ার এডুকেশন সামিট’ ইউরি-এর উপদেষ্টা বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। আগামী ২০২১ সালের ৩-৫ মার্চ ভার্চুয়াল প্ল্যাটফর্মে এ সামিট অনুষ্ঠিত হবে। উপদেষ্টা বোর্ডের অন্যান্য সদস্যের মধ্যে রয়েছেন ইসতান্বুল ইউনিভার্সিটির রেক্টর প্রফেসর ড. মাহমুৎ একে, ইউরাস-এর প্রেসিডেন্ট ড. মুস্তাফা আইদিন, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলের পরিচালক আইভর ইমানুয়েল প্রমুখ। বারো সদস্যের এই বোর্ডে বাংলাদেশ থেকে একমাত্র ড. মো. সবুর খান রয়েছেন। ড. মো. সবুর খান বিশ্বের অন্যতম বৃহৎ শিক্ষা সংগঠন অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (এইউএপি) প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন।

প্রতি বছর জাকজমকপূর্ণভাবে ইউরি সামিট অনুষ্ঠিত হলেও এ বছর করোনা মহামারীর কারণে ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে। এবারের সামিটে উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ ও উচ্চশিক্ষা ব্যবস্থাপনা বিষয়ে ৫০টি সেশন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক, শিক্ষাবিদ ও নেতৃবৃন্দ অংশ গ্রহণ করবেন।


উল্লেখ্য, ইউরাস একটি অলাভজনক সংগঠন যা ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্বের ৫০টি দেশের ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠান এই সংগঠনের সঙ্গে জড়িত। ইউরোপ ও এশিয়া অঞ্চলের শিক্ষার উন্নয়নে এবং শিক্ষার আন্তর্জাতিকীকরণে সংগঠনটি কাজ করে থাকে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত