আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

জানুয়ারির শেষে দেশে আসবে করোনার ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী

জানুয়ারির শেষে দেশে আসবে করোনার ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আগামী জানুয়ারির শেষ দিকে বা ফেব্রুয়ারির প্রথম দিকে করোনার ভ্যাকসিন বাংলাদেশে আসবে। ভ্যাকসিন আনার সব ব্যবস্থা সম্পন্ন হয়ে গেছে। এখন শুধু আমাদের অপেক্ষা ভ্যাকসিনটা তৈরি হওয়া ও অনুমোদন পাওয়া।'

বৃহস্পতিবার ( ২৪ ডিসেম্বর) স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে একথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে পৃথিবীর কাছে বাংলাদেশ যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, এর পেছনে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অবদান রয়েছে। তাদের কারণে করোনা চিকিৎসায় স্বাস্থ্যসেবা দিতে সফল হয়েছি, আমরা নিয়ন্ত্রণেও রাখতে পেরেছি। পৃথিবীর কাছে তা একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনি অ্যামেরিকার দিকে তাকান, ইউরোপের দিকে তাকান, ভারতের দিকে তাকান। আমেরিকাতে ৩ লাখ লোক মারা গেছে। ভারতে প্রায় পৌনে দুই লাখ লোক মারা গেছে। সে তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে। সে ভালো থাকার জন্য আমরা সকলে একযোগে কাজ করছি। আমাদের টেলিমেডিসিন খুব ভালো কাজ করেছে। ডাক্তাররা সারাক্ষণ এই টেলিমেডিসিনে অনেক সেবা দিয়েছে। ৮০ পারসেন্ট রোগীই বাসা থেকে সেবা নিয়েছে।

তিনি বলেন, একটি মাত্র ল্যাব নিয়ে আমরা কাজ শুরু করেছি। কিন্তু আজকে তার পরিবর্তন হয়েছে। আজকে আপনারা জানেন ১১০টি ল্যাবে টেস্ট করা হচ্ছে। প্রতিটি হাসপাতালে আলাদা বেড করা হয়েছে। আমাদের ডাক্তাররা একই হাসপাতালে দুই ধরনের চিকিৎসা দিচ্ছে। আপনারাতো জানেন একটি হার্টের বা ক্যান্সারের রোগীকে চিকিৎসা দিতে কেউ ভয় পায়না, কোনো সমস্যা নাই। কিন্তু করোনার চিকিৎসা দিতে আলাদা ব্যবস্থা নিতে হয়। আমার মা আক্রান্ত হয়ে একমাস হাসপাতালে ছিল কিন্তু আমি যেতে পারিনি। আমার বোন আক্রান্ত হয়ে ২০ দিন হাসপাতালে ছিল কিন্তু আমরা যেতে পারিনি।

মন্ত্রী বলেন, টেস্ট শুধু পিসিআর টেস্ট হচ্ছে না এন্টিজেন টেস্ট শুরু হয়েছে। শুধু তাই নয় আমরা ম্যান পাওয়ারও বাড়িয়েছি। যে ম্যানপাওয়ার নিতে এক বছর লাগে, ১৫ দিনে দুই হাজার ডাক্তার ও ৪ হাজার নার্স নিয়োগ দিয়েছি।

ডাক্তারদের ইনসেনটিভ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এর জন্য যা যা দরকার আমরা করছি। এ বিষয়টি অর্থ মন্ত্রণালয়ে আছে। আমি এনশিওর করছি সবাই ইনসেনটিভ পেয়ে যাবেন। যারা প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন তাদের বিষয়টিও বিবেচনায় আনতে প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে জানানো হবে। আমাদের সময়কালে আমরা ১৪ হাজার ডাক্তার নিয়োগ দেয়া হয়েছে। যা এ যাবত কালে হয়নি। হাজার হাজার ডাক্তার প্রমোশন হয়েছে।

বৈশ্বিক করোনা প্রসঙ্গ টেনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজকে ডাক্তাররা ভালো কাজ করেছে বিধায় দেশের অর্থনীতি ভালো আছে। অর্থনীতি প্লাসে আছে এটা আপনাদের অবদান, ডাক্তারদের অবদান। দেশের কোনো লোক চাকরিচ্যূতি হয়নি। দোকান পাট চলছে। আর যে দেশে করোনা নিয়ন্ত্রণে নাই সব বন্ধ হয়ে গেছে। সব লকডাউনে চলে গেছে, পুরা ইউরোপ লকডাউনে চলে গেছে। দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে। করোনা নিয়ন্ত্রণে না থাকলে এটা হতোনা।

করোনার দ্বিতীয় ওয়েভ নিয়ে জাহিদ মালেক বলেন, ইউরোপ অ্যামেরিকাতে শুরু হয়ে গেছে। আমরা নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছি। অলরেডি এয়ারপোর্টে ব্যবস্থা নিয়েছি। সে বিষয়ে এখন কার্যক্রম চলছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত