আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

‘বিনা দাওয়াতে’ মাহফিলে অংশগ্রহণ, মামুনুল হকের বিরুদ্ধে মামলা

‘বিনা দাওয়াতে’ মাহফিলে অংশগ্রহণ, মামুনুল হকের বিরুদ্ধে মামলা



প্রশাসনের কাছে তথ্য গোপন করে বিনা দাওয়াতে মাহফিলে অংশ নেয়ায় খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হক ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়েছে।

কুমিল্লার চান্দিনা থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করেছে বলে জানা গেছে।  

শনিবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী।

মামুনুল হকের অংশগ্রহণের বিষয়টি গোপন রেখে ওই মাহফিলে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে দাবি করেছেন তিনি।

তিনি বলেন, গত ১৫ ডিসেম্বর কুমিল্লার চান্দিনা থানাধীন জোয়াগ পশ্চিমপাড়া এলাকায় দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনে আয়োজকরা আমাকে প্রধান অতিথির বক্তব্য দেয়ার জন্য দাওয়াত করেন।

ওই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে রাত ১১টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হই। আমি ঢাকায় পৌঁছে শুনতে পেলাম হেফাজত নেতা মাওলানা মামুনুল হক বিনা দাওয়াতে ওই মাহফিলে যোগ দেন। তার কিছু অনুসারীদের অনুরোধে রাত ১২টার পর তিনি বক্তৃতা করেন।

মিছবাহুর রহমান চৌধুরী অভিযোগ করে বলেন, পরদিন মামুনুল হকের ব্যক্তিগত আইডি এবং জামায়াত-শিবিরের ইউটিউব, ফেসবুকসহ যোগাযোগ মাধ্যমে ‘মামুনুল হকের সম্মেলনে মিছবাহুর রহমান চৌধুরী’ শিরোনামে আমার বক্তব্য প্রচার শুরু করে।

কিন্তু মামুনুল হক আসবেন এ বিষয়টি আমি অবগত ছিলাম না। বিনা দাওয়াতে ওই সম্মেলনে যোগদান করার কারণে চান্দিনা থানায় মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে মামলাও হয়েছে।

জানা যায়, ১৪-১৫ ডিসেম্বর চান্দিনার জোয়াগ পশ্চিমপাড়ায় কারী ইসমাইল (রহ.) ফাউন্ডেশন ও এলাকাবাসীর উদ্যোগে দুই দিনের ইসলামী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এতে মাওলানা মামুনুল হকের অংশ নেয়ার কোনো কথা প্রশাসন ও এলাকাবাসীকে জানাননি আয়োজকরা।

সম্মেলনের পোস্টারেও তার নাম ছিল না। ১৫ ডিসেম্বর রাত ১২টার দিকে ওই মাহফিলে অংশ নেন বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করে আলোচনায় আসা মাওলানা মামুনুল হক। 

মামুনুল হক ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলার বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন চান্দিনা থানার অফিসার ইনচার্জ শামসুদ্দীন মো. ইলিয়াস।

প্রশাসনকে না জানিয়ে প্রোগ্রাম করার কারণে মাহফিল আয়োজকসহ কয়েকজন বক্তার নামে মামলা করা হয়েছে বলে জানান তিনি।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ বলেন, মাওলানা মামুনুল হক বক্তব্যের মাধ্যমে সেখানে দাঙ্গার পরিবেশ তৈরি করেছিলেন এবং পরিকল্পিতভাবে তার নাম গোপন রাখা হয়েছিল।

এছাড়াও মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীও এ মামলার আসামি। মামলায় ৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত কয়েকজনের নাম মামলায় রয়েছে।   

বিনা দাওয়াতে মাহফিলে অংশগ্রহণ ও মামলা সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য মাওলানা মামুনুল হক ও তার সহযোগী মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর ব্যক্তিগত মোবাইল নাম্বারে একাধিকবার কল করা হলেও তাদের পাওয়া যায়নি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত