আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

'দেশের ৭০ শতাংশ তরুণ প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়বে'

'দেশের ৭০ শতাংশ তরুণ প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়বে'

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের ৭০ শতাংশ তরুণ প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়বে। এ লক্ষ্যে বর্তমান সরকার সকল কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। শুক্রবার বিকালে নাটোরের সিংড়া উপজেলায় কলম ক্রিকেট একাডেমীর উদ্বোধন উপলক্ষে কলম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত উন্নত দেশের কাঙ্ক্ষিত লক্ষ্যে উপনীত হতে চলেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা’র আধুনিক রূপ ডিজিটাল বাংলাদেশ গড়তে কাণ্ডারি হয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়।

তিনি বলেন, আধুনিক প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়তে কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশের এই প্লাটফরমের চালিকা শক্তি হচ্ছে দেশের ৭০ শতাংশ তরুণ। বর্তমানে দেশের সাড়ে চার কোটি শিক্ষার্থীকে প্রযুক্তি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। অপার সম্ভাবনাময় এই শিক্ষার্থীরাই ডিজিটাল বাংলাদেশ গড়তে হবেন মূল চালিকা শক্তি।

প্রতিমন্ত্রী বলেন, 'সুস্থ দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন’-এই মন্ত্রে উজ্জীবিত একজন খেলোয়াড় জানেন কিভাবে বিজয়ের আনন্দ উপভোগ করতে হয় আর কিভাবে পরাজয় বরণ করে নিয়ে পরবর্তী লড়াইয়ের প্রস্তুতি নিতে হয়। ক্রীড়াঙ্গন খেলোয়াড়দের সুস্থ জীবন দেয়, মাদকাসক্তি ও জঙ্গিবাদের কালো থাবা থেকে দূরে রাখতে সাহায্য করে। তাই প্রগতিশীল অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে খেলাধুলা করতে হবে। এ ব্যাপারে অভিভাবকবৃন্দের উচিৎ তাদের সন্তানদের উদ্বুদ্ধ করা।

‘কলম ক্রিকেট একাডেমী’র সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, সিংড়া উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম, উপ-কর কমিশনার গোলাম কিবরিয়া, কলম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মইনুল হক চুন্নু প্রমুখ। পরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী কলম ক্রিকেট একাডেমীকে প্রয়োজনীয় ক্রিকেট সামগ্রী হস্তান্তর করেন এবং শীতার্ত মানুষের মাঝে একহাজার দুইশ’ কম্বল বিতরণ করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত