আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

শীতে মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত সাবা'র

শীতে মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত সাবা'র

রাজধানীসহ সারাদেশে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন সোশ্যাল এসোসিয়েশন ফর বাংলাদেশ এ্যাডভান্সমেন্ট-সাবা। বিগত কয়েকদিনে অসহায়-দুস্থ মানুষের মাঝে প্রায় ৫ শতাধিক কম্বলসহ শীতের নানা উপকরণ বিতরণ করেছে।

বিশেষ করে উত্তারঞ্চলে শীতের প্রকোপ বেশি থাকায়, এই অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়েছে তারা।

রাজশাহীর খোলা আকাশের নিচে বাস করা হাজারো ছিন্নমূল মানুষ শীতে জুবুথুুবু। নেই শীতের মোটা কোন পোশাক বা কম্বল, তাদের শীত নিবরণে পাশে দাড়িয়েছে সংগঠনটি। গত ২৮ ডিসেস্বর সাবা’র পক্ষ থেকে রাজশাহীর রেল স্টেশন থেকে তলাইমারী, কোর্ট, সিএনবি দরগা সহ বিভিন্ন এলাকায় সড়কে থাকা শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করে।  
একইভাবে এতিম শিশু,যারা কোরআনের হাফেজ হতে মাদ্রাসায় পড়াশুনা করে,অনাথ এই সব ছেলেদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সংগঠনটি।সাবা গত ৩১ ডিসেম্বর রাজশাহীর কয়েরডারা ও ১জানুুয়ারী বিনোদপুরে মাদ্রাসায় শতাধিক ছাত্রদেরকে কম্বল দেয়।একইসাথে করোনা সচেতনতায় দেওয়া হয় মাস্কও।এসময় উপস্থিত ছিলেন রাবির শিক্ষক ড.নাজরুল ইসলাম, প্রফেসর লিখন,সাংবাদিক রফিক, এডভোকেট সোহাগ,সাবা'র বাংলাদেশের পরিচালক এস এম এমদাদুর রহমান এবং এস এম সোহানর রহমান।
এর আগে গত ২৫ ডিসেম্বর প্রায় তিন শতাধিক প্রতিবন্ধী, পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষকে শীত থেকে পরিত্রাণ পেতে কম্বল দেয়। কনকনে ঠান্ডায় পদ্মা পাড়ের হতদরিদ্র মানুষ শীতের কম্বল পেয়ে মহাখুুশি। দোয়া করেন সাবার সকলের জন্য।


সাবা'র প্রতিষ্ঠাতা ও নিউজবিডিইউএস'র সম্পাদক এস এম জাহিদুর রহমান জানান, শীতে সারা দেশের অসহায় মানুষ খুবই কষ্টে দিনতিপাত করছে। শীতের কষ্ট লাঘবে কম্বলসহ নিত্যপ্রয়োজনীয় উপকরণ বিতরণ করেছি। এই ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এসময় সমাজের বিত্তবানদের অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ানোর কথা বলেন তিনি।
চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক জাহিদুর রহমানের উদ্যোগে বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশী মিলে দুস্থ-অসহায় ও দেশ-জাতির কল্যাণের নিঃস্বর্থে কাজ করতে সাবা'র কার্যক্রম শুরু করে। বিশেষ করে সারা বিশ্বে করোনা মহামারীতে অসহায় মানুষের কথা ভেবে পথচলা শুরু করে তারা।
খুব দ্রুততম সময়ের মধ্যে দেশের মানুষের সহযোগিতা করে বেশ সাড়া ফেলে। বিশেষ করে উত্তারঞ্চলে সাবা'র কার্যক্রম দেখে অত্যন্ত খুশি সাধারণ মানুষ।
ইতোমধ্যে কয়েক হাজার দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেছে। গত আগষ্টে উত্তারঞ্চলে বন্যা কবলিত হাজারখানিক ক্ষতিগ্রস্ত মানুষকে চাল, ডাল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসমগ্রী দিয়ে সহযোগিতা করে সাবা।


এছাড়া কর্মসংস্থানের জন্য মহিলাদেরকে সেলাই মেশিন কিনে দিয়েছে সেবামূলক সংগঠনটি। করোনা দুর্যোগে কয়েক শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও খাদ্য সামগ্রী দিয়েছে। এমনকি বেশ কয়েকজন শিক্ষার্থীদের লেখাপড়ার ব্যয়ভর গ্রহণের দায়িত্ব নিয়েছে তারা। আর করোনা সংকটকালে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে দেশব্যাপী সাধারণ মানুষকে দিচ্ছে ফ্রি টেলিহেলথ সেবা।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত