আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

বিজিবি সদস্যকে পিটিয়ে রক্তাত্ত করলো মিয়ানমার

বিজিবি সদস্যকে পিটিয়ে রক্তাত্ত করলো মিয়ানমার

বিজিবি সদস্য অপহরণ : এখনও পতাকা বৈঠকের সিদ্ধান্ত হয়নি

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা না পাওয়ায় তিন দিনেও বিজিবি সদস্য নায়েক রাজ্জাককে

ফেরত আনার ব্যাপারে পতাকা বৈঠকের সিদ্ধান্ত হয়নি।
শনিবার বিজিবি টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ এ

তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নায়েক আব্দুর রাজ্জাককে ফেরত দিতে বিজিপি রাজি হয়েছে। এ নিয়ে মিয়ানমারের

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা না পাওয়ায় পতাকা বৈঠকের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছে না

বিজিপি।
পতাকা বৈঠকের মাধ্যমে দ্রুত নায়েক রাজ্জাককে ফেরত আনতে বিজিবির পক্ষ থেকে যোগাযোগ

রক্ষা করা হচ্ছে বলেও জানান আবুজার আল জাহিদ।
বুধবার ভোরের দিকে টেকনাফের নাফ নদীর জাদিমুরা পয়েন্ট সীমান্ত এলাকায় গোলাগুলির ঘটনায়

বিপ্লব নামে বিজিবির এক সিপাহী গুলিবিদ্ধ হন। আর নায়েক রাজ্জাককে ধরে নিয়ে যায় মিয়ানমারের

সীমান্ত রক্ষীরা।
বিজিবির ভাষ্য অনুযায়ী, বিজিবি সদস্যরা ইঞ্জিনচালিত নৌকায় করে একটি মাছ ধরার ট্রলার থামিয়ে

তল্লাশি করছিলেন।
এ সময় পূর্ব দিক থেকে আরেকটি ট্রলারে করে মিয়ানমারের বিজিপি বাহিনীর সদস্যরা এসে

বিজিবির নৌকায় গুলি চালায়। এরপর বিজিবি সদস্যরাও গুলি ছুড়ে জবাব দেয়।
এ ঘটনায় বৃহস্পতিবার ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নিয়ে অপহৃত

বিজিবি সদস্যকে দ্রুত ফেরত পাঠাতে বলে বাংলাদেশ সরকার।
রাষ্ট্রদূত মিও মিন্ট থানকে নিজ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে আটক বিজিবি সদস্যকে

ছাড়ানোর ব্যবস্থা নিতে বলা হয়।


শেয়ার করুন

পাঠকের মতামত