আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

করোনাকালে শিক্ষার্থীদের ২২ কোটি টাকার ‘বিশেষ করোনা ওয়েভার’ দিচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটি

করোনাকালে শিক্ষার্থীদের ২২ কোটি টাকার ‘বিশেষ করোনা ওয়েভার’ দিচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটি

করোনাকালীন সংকটময় পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে থাকার ও সহায়তা প্রদান করার লক্ষ্যে ২০ কোটি টাকার ‘বিশেষ করোনা ওয়েভার’ ঘোষণা করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, নভেল করোনাভাইরাসের অব্যাহত সংক্রমন শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনকে ব্যাহত করছে। পাশাপাশি অব্যাহত লকডাউনের ফলে বিশ্বজুড়ে ব্যবসা বাণিজ্য ও শিল্প কলকারখানায় যে অচলাবস্থা চলছে এই চ্যালেঞ্জিং সময়ে অভিভাবকরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন যা শিক্ষার্থীদের উপর অতিরিক্ত মানসিক চাপ সৃষ্টি করবে। এই চাপ মোকাবেলার লক্ষ্যে এবং কোনো ধরনের আর্থিক সমস্যার কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন যাতে ব্যাহত না হয় সেই লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের চলমান বৃত্তি বা ওয়েভারের সঙ্গে অতিরিক্ত বৃত্তি যুক্ত করবে।

শুধুমাত্র স্প্রিং-২০২১ সেমিস্টারে নিবন্ধনকৃত ব্যাচেলার ও মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীরা এই ওয়েভার পাবেন। ওয়েভারটি স্থানীয় ও আন্তর্জাতিক উভয় শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে। এই মুহূর্তে যেসব শিক্ষার্থী কোনো না কোনো ওয়েভার পাচ্ছেন তারও এই ওয়েভারের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এবং তাদের মূল ওয়েভারের সঙ্গে এই বিশেষ ওয়েভার যুক্ত হবে। তবে যেসব শিক্ষার্থী ৯১ শতাংশ থেকে ১০০ ভাগ ওয়েভার পাচ্ছেন তারা এই বিশেষ ওয়েভার সুবিধা প্রাপ্য হবেন না।

বিশেষ এই ওয়েভারের জন্য শিক্ষার্থীদেরকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন করার আগে স্প্রিং-২০২১ সেমিস্টারে জন্য অবশ্যই নিবন্ধন সম্পন্ন করতে হবে। এছাড়াও শর্ত রয়েছে যে, ব্যাচেলর প্রোগ্রামের ট্রাইমেস্টারের শিক্ষার্থীদেরকে অন্তত ১২ ক্রেডিট এবং বাই সেমিস্টারের শিক্ষার্থীদেরকে ১৫ ক্রেডিট গ্রহণ করতে হবে। অপরদিকে মাস্টার্স প্রোগ্রামের ট্রাইমেস্টারের শিক্ষার্থীদেরকে ৯ ক্রেডিট এবং বাই সেমিস্টারের শিক্ষার্থীদেরকে ১২-১৩ ক্রেডিট গ্রহণ করতে হবে।


 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত