আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

রাজনীতিবিদদের সঙ্গে ইফতার করলেন খালেদা জিয়া

রাজনীতিবিদদের সঙ্গে ইফতার করলেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গতকাল রবিবার রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির ‘নবরাত্রি’ হলে রাজনীতিবিদদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করেন। এ ইফতারে অংশ নেন বিকল্প ধারার চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। খালেদা জিয়া বিকাল ৬টা ৩৫ মিনিটে বসুন্ধরা কনভেনশন সেন্টারে উপস্থিত হন। এ সময় তিনি রাজনীতিবিদদের সঙ্গে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজ-খবর নেন। ইফতারের আগে দেশের সমৃদ্ধি ও সাফল্য কামনা করে মোনাজাত করা হয়।
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, এম কে আনোয়ার, বেগম সারোয়ারি রহমান, ড. মঈন খান, লে. জে (অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, কামাল ইবনে ইউসুফ, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, ব্যারিস্টার শাহজাহান ওমর, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট আহমেদ আজম খান প্রমুখ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
 
এ ছাড়া ২০ দলের মধ্যে জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মাদ ইব্রাহিম, বীর প্রতীক, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য আব্দুল হালিম, কর্ম পরিষদের সদস্য ডা. রেদোয়ান উল্লাহ সাহেদী, ইসলামী ঐক্যজোটের চেযারম্যান আব্দুল লতিফ নেজামী, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানী, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোতুর্জা, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ উপস্থিত ছিলেন।
 
আজ সোমবার একই ভেন্যুতে বিশিষ্ট নাগরিকদের ও পেশাজীবীদের সম্মানে এবং ২৪ জুন কূটনীতিকদের সম্মানে হোটেল ওয়েস্টিনে ইফতারের আয়োজন করবেন খালেদা জিয়া।

শেয়ার করুন

পাঠকের মতামত