আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

‘নোয়াখালীর নতুন পাগল’ কাদের মির্জাকে পাবনায় পাঠানোর কথা বললেন নিক্সন চৌধুরী

‘নোয়াখালীর নতুন পাগল’ কাদের মির্জাকে পাবনায় পাঠানোর কথা বললেন নিক্সন চৌধুরী

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘নোয়াখালীর নতুন পাগলকে (কাদের মির্জা) বাহিরে রাখা উচিত নয়, একে পাবনায় পাঠানো উচিত।’

রবিবার সন্ধ্যায় পৌর এলাকার ৭নং ওয়ার্ড রায়পাড়া স্কুলমাঠে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি নিক্সন চৌধুরী এসব কথা বলেন।

নিক্সন চৌধুরীর কথায়, ‘নোয়াখালীর জনৈক পাগল নেতা (কাদের মির্জা) বলেছেন, ফরিদপুর-৪ আসনে নাকি ভোট ডাকাতি করে আমি এমপি হয়েছি।’

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য বলেন, ‘আমি ওই পাগলকে চ্যালেঞ্জ করে বলবো- গত দুইবার সংসদ নির্বাচনে এলাকার জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে আমাকে এমপি বানিয়েছে। এখানে তারা নৌকার বিপক্ষে নয়। দুর্নীতিবাজ পানামা কেলেঙ্কারির সঙ্গে জড়িত কাজী জাফরউল্লাহর বিরুদ্ধে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে।’

নোয়াখালীর ওই নেতাকে উদ্দেশ করে নিক্সন চৌধুরী বলেন, ‘আপনি কীভাবে জানলেন এখানে ভোট চুরি হয়েছে। কথায় আছে না ‘পুরনো পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি’। আপনার দশাও হয়েছে তাই।’

তিনি বলেন, ‘আমি জীবনে কোনো দিন নোয়াখালী যাইনি। ভাইরাল হয়ে নেতা হতে চান। এসব পাগলামি ছাড়ুন, নয়তো জনগণ এমন ধোলাই দেবে আপনার চেহারা চেনা যাবে না।’

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন- থানার ওসি সৈয়দ লুৎফর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সী, আওয়ামী লীগ নেতা এ্যাপোলো নওরোজ, যুবলীগ নেতা জাহিদ মুন্সী প্রমুখ।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত