আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

পটিয়ার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মুসলিম রিসার্চ সেন্টার

পটিয়ার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মুসলিম রিসার্চ সেন্টার

ছবি: এলএবাংলাটাইমস

পঞ্চম ধাপে উত্তরবঙ্গ এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পাহাড়ি অঞ্চলের পর এবার পটিয়ার শীতার্ত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মুসলিম রিসার্চ সেন্টার ইসলাম বিষয়ক শিক্ষা-গবেষণা ও মানব সেবামূলক প্রতিষ্ঠান মুসলিম রিসার্চ সেন্টার (এমআরসি)। মাঘের হাড় কাঁপানো শীতের মধ্যে চট্টগ্রামের পটিয়া উপজেলার অসহায় দরিদ্র মানুষের মাঝে একটু উষ্ণতার আমেজ ছড়িয়ে দিতে কম্বল বিতরণ করেছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি আয়োজিত এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার ১৬ নম্বর কচুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম ইনজামুল হক এবং বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী। এছাড়াও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নূর মঞ্জু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বোরহানউদ্দিন, যুবলীগ নেতা গোলাম কাদের, মোহাম্মদ ফোরকান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে পটিয়ার ১৬ নম্বর কচুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম ইনজামুল হক বলেন, 'মাঘের শুরুতে হঠাৎ জেঁকে বসা এই হাড় কাঁপানো শীতের মধ্যে মুসলিম রিসার্চ সেন্টার যেভাবে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে, অন্যদের জন্য সেটি অনুকরণীয় হয়ে থাকবে। মানবতাবাদী এই উদ্যোগ গ্রহণের জন্য বরেণ্য সাংবাদিক অশোক চৌধুরী এবং এমআরসি-এর কর্ণধার মুহাম্মদ রশিদ আল মাজিদ খান সিদ্দিকী মামুনকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সামনের দিনগুলোতেও এমআরসি এ ধরনের মহৎ কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশা করছি'।

এমআরসি এর কম্বল বিতরণ কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী বলেন, 'শীতের শুরু থেকে দেশের বিভিন্ন এলাকার অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে এমআরসি। অত্যাধিক শীতপ্রবণ হওয়ায় উত্তরের জেলাগুলোতে গরমকাপড় বিতরণের মধ্য দিয়ে নিজেদের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। ধারাবাহিকভাবে দেশের সুবিধাবঞ্চিত মানুষদের নিজ সামর্থ্যর মধ্যে সহযোগিতার প্রতিশ্রুতি দেয় প্রতিষ্ঠানটি। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, অনুদান পেতে এমআরসি’র নিজস্ব ওয়েবসাইট www.muslimresearchcentre.com এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আবেদন করতে পারবেন'।

কোরআন ও হাদিসের ওপর ‍উন্নত গবেষণা, ইসলামী প্রতিষ্ঠানের উন্নয়ন এবং বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ বছর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে মুসলিম রিসার্চ সেন্টার (এমআরসি)। প্রতিষ্ঠার পর থেকেই নিজস্ব ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সবার কাছে ইসলাম সম্পর্কিত দরকারী তথ্য সরবরাহ করে আসছে প্রতিষ্ঠানটি। চলমান করোনা মহামারীর মধ্যে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশাপাশি বিপদগ্রস্ত আলেমদের পাশে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত পুরাতন মসজিদ ও এতিমখানা সংস্কার, সঠিক নিয়মে কোরআন শিক্ষা, মৃতদেহ দাফন ও ইসলামী পরামর্শ প্রদানসহ নানামুখী সামাজিক কাজ করে যাচ্ছে মুসলিম রিসার্চ সেন্টার।

শেয়ার করুন

পাঠকের মতামত