আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

ডেকো এক্সেসরিজ লিমিটেড ও আগামী এক্সেসরিজ লিমিটেডের যৌথভাবে লীড প্লাটিনাম সনদ অর্জন

ডেকো এক্সেসরিজ লিমিটেড ও আগামী এক্সেসরিজ লিমিটেডের যৌথভাবে লীড প্লাটিনাম সনদ অর্জন

ছবি: এলএবাংলাটাইমস

সম্প্রতি ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের পক্ষ থেকে লীড প্লাটিনাম সনদ ইবি ও+এম ভি৪ অর্জন করেছে ডেকো এক্সেসরিজ লিমিটেড ও আগামী এক্সেসরিজ লিমিটেড।

সামগ্রিক প্রকল্প নীরিক্ষণ ও যাচাইয়ে সফলভাবে উত্তীর্ণ হয়ে ৮৭ পয়েন্ট অর্জন করেছে ডেকো এক্সেসরিজ লিমিটেড ও আগামী এক্সেসরিজ লিমিটেড।

জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিশ্বের সেরা দশটি ফ্যাক্টরীর তালিকায় উঠে এসেছে প্রতিষ্ঠান দুইটি। এই অর্জনে নিরবিচ্ছিন্নভাবে পরামর্শকের পেশাদারী দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের একমাত্র ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের ফ্যাকাল্টি সদস্য এবং গ্রিন বিল্ডিং বিশেষজ্ঞ অনন্ত আহমেদ ও তাঁর প্রতিষ্ঠান ‘৩৬০ টোটাল সলিউশন’। এখন পর্যন্ত ২০২টির অধিক সংস্থার সাথে পরামর্শক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

লীড সার্টিফিকেট নিশ্চিত করার মাধ্যমে ডেকো এক্সেসরিজ লি: ও আগামী এক্সেসরিজ লি: দুইটি প্রতিষ্ঠানই বিল্ডিং ইন্ডাস্ট্রিতে নিজেদের সক্ষমতার স্বাক্ষর রেখে টেকসই বিল্ডিং পরিকল্পনার সফল বাস্তবায়নে নেতৃত্বের কাতারে স্থান করে নিয়েছে ।  

লীড সার্টিফিকেট হস্তান্তরকালে অনন্ত আহমেদ বলেন, 'লীড সার্টিফিকেটকে কেবলই একটি সাদামাটা কাগজ মনে করা উচিত নয়। এটি সবচেয়ে কার্যকরী ব্যবসায়িক ব্যবস্থাপনা মডেল।'

অনন্ত আহমেদ আরো বলেন, 'জ্বালানি ও পানি ব্যবহারের খরচ কমানোর মাধ্যমে সামগ্রিক প্রকল্প ব্যয় নিয়ন্ত্রণে মুন্সিয়ানা দেখিয়েছে প্রতিষ্ঠান দুইটি'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত