আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বঙ্গবীর ওসমানীর ৩৭তম মৃত্যুবার্ষিকী

বঙ্গবীর ওসমানীর ৩৭তম মৃত্যুবার্ষিকী

মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানীর ৩৭তম মৃত্যু বার্ষিকী আজ মঙ্গলবার। ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি ইন্তেকাল করেন। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বঙ্গবীর ওসমানীর কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বাদ জোহর মরহুমের গ্রামের বাড়িতে বঙ্গবীর ওসমানী ট্রাস্ট এর উদ্যোগে মিলাদ মাহফিল, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত হযরত শাহজালাল (রহ:) মাজার প্রাঙ্গণে খতমে কোরআন এবং বাদ আছর হযরত শাহজালাল (রঃ) মাজার মসজিদে মিলাদ শেষে মরহুমের মাজার জিয়ারতসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বঙ্গবীর জেনারেল ওসমানীর জন্ম ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর বাবার কর্মস্থল সুনামগঞ্জে। তার গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জে। যৌবনকালে তিনি ব্রিটিশ আর্মিতে যোগ দেন। বাঙালিদের মধ্যে ব্রিটিশ আর্মির সর্বকনিষ্ঠ মেজর ছিলেন তিনি। পাকিস্তান সেনাবাহিনীতে থাকাকালে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে আওয়ামী লীগে যোগ দিয়ে সত্তরের নির্বাচনে এমএনএ নির্বাচিত হন। একাত্তরের মুক্তিযুদ্ধে সেনাপ্রধান হিসেবে অসামান্য কৃতিত্ব প্রদর্শন করেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকারের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন। ১৯৭৫ সালে জনতা পার্টি নামে আলাদা রাজনৈতিক দল গঠন করেন তিনি। ১৯৭৯ সালের রাষ্ট্রপতি নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

এদিকে, দিবসকে যথাযথ মর্যাদার সঙ্গে পালনের লক্ষ্যে “বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের পক্ষ থেকে ২ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে ১ম দিন সোমবার নাইওরপুলস্থ ওসমানী যাদুঘরে শিক্ষিত বেকার মুক্তিযোদ্ধার সন্তান ও সুবিধাবঞ্চিত মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ এবং গরীব মেধাবী (৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি) শিক্ষার্থী যারা আর্থিক সঙ্কটের কারণে ভর্তি হতে পারেনি-তাদের মধ্যে নগদ টাকা ও শিক্ষা উপকরণাদি বিতরণ করা হয়।’’

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত