আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

রনির গুলিতেই জোড়া খুন: ডিএমপি যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম

রনির গুলিতেই জোড়া খুন: ডিএমপি যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, রাজধানীর নিউ ইস্কাটনে জোড়া খুন এমপিপুত্র বখতিয়ার আলম রনির করা গুলিতেই হয়েছে। পুলিশের কাছে তার যথেষ্ট প্রমাণ রয়েছে।

বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) সদর দফতরে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, জোড়া খুনের ঘটনায় রনি জড়িত আদালতে এটি প্রমাণ করতে কোনো সমস্যা হবে না।
ডিএমপির এ মুখপাত্র বলেন, রনি চারদফায় ১৪ দিনের মতো রিমান্ডে রয়েছে। রনি যদি স্বেচ্ছায় জবানবন্দী দিতে চায় তাহলে তাকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, জোড়া খুনের মামলায় তৃতীয় দফায় দুদিনের রিমান্ডে রয়েছেন বখতিয়ার আলম রনি। মঙ্গলবার পুলিশের আবেদনের শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করা হয়।
২৪ জুন সরকার দলীয় সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিনু খানের ছেলে রনিকে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডে নেয় ডিবি। ৯ জুন রনিকে প্রথম দফায় চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল রাত ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে রনির লাইসেন্স করা পিস্তলের গুলিতে অটোরিকশা চালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। ঘটনার দুদিন পর নিহত আব্দুল হাকিমের মা মনোয়ারা বেগম রমনা থানায় মামলঅ করেন। মামলার এজাহারে বলা হয়, একটি সাদা মাইক্রোবাস থেকে এলোপাতাড়ি গুলি ছোঁড়া হলে ওই দুজনের মৃত্যু হয়।
পরে পুলিশ তদন্ত করে জানতে পারে, সেটি ছিল কালো রঙের একটি প্রাডো গাড়ি। ওই গাড়িতে পিনু খানের ছেলে রনিসহ কয়েকজন ছিলেন। ঘটনার সময় রনি নেশাগ্রস্ত ছিলেন বলে জানা যায়।
তদন্তে রনির সংশ্লিষ্টতা পাওয়ার পর গত ৩১ মে তাকে এবং তার গাড়িচালক ইমরান ফকিরকে পুলিশ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি গুলিবর্ষণের কথা স্বীকার করেন বলে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন।


শেয়ার করুন

পাঠকের মতামত