আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

জনগণের ভয়ে নির্বাচন চায় না আ'লীগ: খালেদা

জনগণের ভয়ে নির্বাচন চায় না আ'লীগ: খালেদা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, বিচার আর জনগণের ভয়ে আওয়ামী লীগ নির্বাচন চায় না। তারা ভয় পায়। বৃহস্পতিবার মতিঝিলে হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে ২০দলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোট আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বিএনপি চেয়ারপারসন ইফতার মাহফিলে এসে পৌঁছান। এরপর কয়েক মিনিট বক্তব্য রাখেন।
দেশে রাজনৈতিক ব্যক্তিত্বসহ সকল সাধারণ মানুষ আজ বন্দী বলে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন বলেন, দেশ আজ কারাগারে পরিণত হয়েছে। সরকারের লোকেরা অপরাধ করলেও তারা অপরাধী নয়। তিনি বলেন, বিচার বিভাগ দলীয়করণ করার কারণে সুবিচার পাওয়া যায় না । তিনি আরও বলেন, বিদেশীরা বলেছে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে। কিন্তু তার পরেও তারা ভয়ে নির্বাচন দিচ্ছে না।
সংগঠনের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাসির, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির বর্তমান মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান খান রিপন, দলের সাংগঠনিক ফজলুল হক মিলন, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, জামায়াতের কর্মপরিষদ সদস্য আমিরুল ইসলাম, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, মুসলিম লীগের সভাপতি এইচ এম কামরুজ্জামান, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমসহ ২০দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা। এছাড়াও ইফতারে বিএনপিপন্থি সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

পাঠকের মতামত