আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

শুধু নামে লকডাউন, সবকিছু স্বাভাবিক

শুধু নামে লকডাউন, সবকিছু স্বাভাবিক

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ১১ দফা নির্দেশনা দিয়ে লকডাউন ঘোষণা করেছে সরকার। দ্বিতীয় দফার এই লকডাউনের প্রথম দিন বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন। এরপরও লকডাউন উপেক্ষা করে রাজধানীর সড়কে বের হয়েছে মানুষ। সেই সঙ্গে সড়কগুলোতে আজ আধিপত্য করছে ব্যক্তিগত গাড়ি, সিএনজি, রিকশা ও মোটরসাইকেল।

সোমবার (৫ এপ্রিল) সকালে রাজধানীর টেকনিক্যাল, কল্যানপুর, শ্যামলী, আগারগাও, শেওড়াপাড়া, ফার্মগেট, রাজাবাজার, কাওরানবাজার, মতিঝিল, কাকরাইল, পল্টন, শাহবাগ এলাকার সড়ক ঘুরে দেখা যায়, রাস্তার পাশেই পরিবহনের জন্য অপেক্ষা করছে অফিসগামী মানুষ। সড়কে বাস না থাকলেও অন্যান্য যান চলাচল ছিল চোখে পড়ার মতো। এর মধ্যে ব্যক্তিগত গাড়ি, রিকশা, সিএনজি, মোটরসাইকেলের উপস্থিতি অন্যান্য দিনের মতো। ফলে রাজধানীর কোনো কোনো জায়গায় স্বাভাবিক সময়ের মতোই ট্রাফিক সামাল দিতে হচ্ছে পুলিশ সদস্যদের। এমনকি কিছু সিগনালে ছোটখাটো যানজটও দেখা গেছে। এমন চিত্র চোখে পড়েছে রাজধানীর বিজয় স্মরণী, চন্দ্রিমা উদ্যান, কাওরানবাজারে।

মান্ডা থেকে কাওরানবাজারগামী রুবেল জানান, লকডাউন হলেও খোলা রয়েছে অফিস। অফিসে তো তাহলে যেতেই হবে। সকাল থেকে বাস না পেয়ে বাড়তি খরচ করে বাধ্য হয়ে রিকশায় যাচ্ছি।

লকডাউন হলেও যানজট দেখা গেছে রাজধানীর কয়েকটি জায়গায়। মেয়র হানিফ ফ্লাইওভারের কাজলা মোড় থেকে রায়েরবাগ পর্যন্ত যানজট লেগে আছে। ঠাঁই দাঁড়িয়ে আছে শতশত প্রাইভেটকার, ট্রাক, লেগুনা ও দূরপাল্লার বাস। গাদাগাদি করে ট্রাকেও মানুষকে চলাচল করতে দেখা গেছে। এদের মধ্যে অনেকই মানছেন না স্বাস্থ্যবিধি।

সকাল ১০টার দিকে শনিরআখড়ায় ট্রাক চালক মনির বলেন, ৯টা থেকে জ্যামে বসে আছি। জানি না কতক্ষণ থাকতে হবে। শুনেছি চিটাগাং রোড পর্যন্ত যানজট।

করোনার সংক্রমণ এড়াতে গেলো বছরের মার্চের শেষের দিকে শুরু হয়েছিলো প্রথম দফার লকডাউন বা সাধারণ ছুটি। এ সময় কার্যত বন্ধ ছিল সব ধরনের অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান এমনকি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানও। কিন্তু এবারের চিত্র ভিন্ন। সোমবার রাজধানীতে লকডাউনের প্রথম দিনের সকালে লক্ষ্য করা গেছে গণপরিবহনের অনুপস্থিতি। তবে লকডাউন হলেও বাড়ির বাইরে বেড়িয়েছে নগরবাসী। প্রধান সড়কের পাশে চোখে পড়েছে অফিসগামী অপেক্ষমান মানুষের ভিড়।

শেওড়াপাড়া থেকে ফার্মগেটগামী বিপ্লব জানান, আমাদের অফিস খোলা। অফিসের গাড়ির এসে নিয়ে যাওয়ার কথা। গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছি।

লকডাউনের নির্দেশনায় সব ধরনের মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা ছিলো এবার। প্রধান সড়কের আশেপাশের অধিকাংশ দোকান বন্ধ থাকলেও ভিন্ন চিত্র চোখে পড়েছে প্রধান সড়ক থেকে একটু ভেতরে গেলেই। গলির ভেতরের দোকান, বাজার প্রায় সবই চলছে প্রতিদিনের মতো। মানুষের উপস্থিতি কিছুটা কম থাকলেও নেই নির্দেশনা মানার বাতিক। স্বাস্থ্যবিধি মেনে খোলা জায়গায় কাঁচাবাজার থাকার কথা থাকলেও তা আমলে নেননি অধিকাংশ ব্যবসায়ীরাই।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত